পুনর্নিয়োগ এবং বয়স্কদের নিয়োগ বাতিল, নবান্ন থেকে নির্দেশ

কলকাতা : ৬০ বছরের পরেও পুনর্নিয়োগ বাতিলের নির্দেশ সরকারের। অবসরের পরেও নিযুক্ত আধিকারিক, বিভিন্ন বোর্ড, স্বশাসিত সংস্থার ডিরেক্টর, সরকার মনোনীত ডিরেক্টর, চেয়ারম্যানদের মেয়াদ শেষ বলে অনুমান প্রশাসনিক মহলে।

তৃণমূল আমলে সরকারের বিভিন্ন বিভাগে বছরের পর বছর বেশ কিছু অবসরপ্রাপ্ত কর্মী-আধিকারিক কাজ করছিলেন। প্রশাসনিক মহলের অনুমান, এঁদের প্রায় সবারই কাজ গেল। পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য উন্নয়ন দফতর-এর তরফে ১১ মে ২০২৬ তারিখে জারি হওয়া এক নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন দফতরের অধীনে থাকা মনোনীত সদস্য, ডিরেক্টর ও চেয়ারপার্সনদের মেয়াদ অবিলম্বে শেষ করার পদক্ষেপ নিতে হবে। এছাড়াও, সরকারি চাকরি থেকে অবসরের বয়সসীমা ৬০ বছর পেরিয়ে যাঁরা পুনর্নিয়োগ বা এক্সটেনশনে কাজ করছেন, তাঁদের মেয়াদও অবিলম্বে বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশ সব দফতরের এডিশনাল চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি ও সেক্রেটারি-দের পাঠানো হয়েছে। চিঠিতে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − twelve =