১২১ টি পুরসভা ও ৭ টি পুরনিগমে সিসি ক্যামেরায় নজর রাখবে সরকার

কলকাতা : রাজ্যের পুরসভা এলাকাগুলিতে নজরদারি চালাতে এবার সিসিটিভিতে মুড়ে ফেলা হবে এলাকা। রাজ্যের ১২১ টি পুরসভা ও ৭ টি পুরনিগম এলাকায় সিসি ক্যামেরায় নজর রাখতে সক্রিয় হচ্ছে সরকার।

পুর দফতর থেকে সরাসরি চলবে নজরদারি। বুধবার বিধানসভা থেকে এমনটাই জানিয়েছেন পুর মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও এবিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

রাজ্যের কোন পুরসভা এলাকায় কী কাজ চলছে, সে সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, রাজ্যের ক্ষমতা বিজেপির হাতে গেলেও পুরসভা ও পুরনিগমগুলি এখনও তৃণমূলের দখলে।

ওয়াকিবহাল মহলের অনুমান, এই অবস্থায় তৃণমূল পরিচালিত পুরসভাগুলির কর্মকাণ্ডের সবিস্তার তথ্য পেতেই পুর-এলাকাগুলিতে নজরদারি চালাতে চাইছে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + three =