পুর-অনুমোদিত নকশা না থাকলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা : তিলজলার যে বাড়িতে আগুন লেগেছে, সেই বাড়ির কোনও অস্তিত্ব কলকাতা পুরসভার খাতায় বা নথিতে নেই| অথচ সেই বাড়িতেই ১৫টি ট্রেড লাইসেন্স দিয়েছে কলকাতা পুরসভা। বুধবার তদন্তকারীদের কাছে এই খবর জেনে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া নির্দেশ দিলেন।

মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ সচিবের মাধ্যমে সিইএসসি-কে বলা হয়েছে, শহরে যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তবে অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, ইকবালপুর, মোমিনপুর এলাকায় এই অবৈধ নির্মাণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে বলা হয়েছে।

এই সঙ্গে, একদিনের মধ্যে পুর নগরোন্নয়ন সচিবকে বলা হয়েছে অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হবে। কলকাতা পুলিশ ও কেএমসির সাহায্য নিয়ে এটা করা হবে।

আইন ভঙ্গকারীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, জিরো টলারেন্স নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান। তাদেরও আমরা সংশোধিত হতে বলছি। কোনও বিল্ডিং প্ল্যান নেই ওখানে। পুরোপুরি অবৈধ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকটি পদক্ষেপ করা হচ্ছে।

প্রসঙ্গত, অবৈধ কারখানার মালিক শেখ নাসির ও শামিম মহম্মদ গ্রেফতার করা হয়েছে। বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 11 =