Author Archives: News Desk

পঞ্জিকা : ১৬ মে, ২০২৬ (শনিবার)

আজ: ১ জৈষ্ঠ্য ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার, ইংরেজী: ১৬ মে ২০২৬, ৫৪০ চৈতনাব্দ, কলি: ৫১২৭, সৌর: ২ জৈষ্ঠ্য, চান্দ্র: ৩০ ত্রিবিক্রম মাস, ১৯৪৮ শকাব্দ /২০৮৩ বিক্রম সাম্বৎ, ২৫৭০ বুদ্ধাব্দাঃ, বাংলাদেশ: ২ জৈষ্ঠ্য ১৪৩৩, ভারতীয় সিভিল: ২৬ বৈশাখ ১৯৪৮, মৈতৈ: ৩০ কালেন, আসাম: ১ জেঠ, মুসলিম: ২৯-জ্বিলকদ-১৪৪৭ হিজরী। (সাংক্রান্তি প্রবেশ: ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫-মে-২০২৬ খ্রীষ্টাব্দ, শুক্রবার […]

শনিবার (১৬ মে, ২০২৬) এর রাশিফল : আজকের দিনটি কেমন যাবে জেনে নিন

মেষ রাশি: আজকের পূর্ণিমা তিথি আপনার মনে আধ্যাত্মিক প্রশান্তি আনবে। কর্মক্ষেত্রে আপনার নেওয়া কোনো সাহসী পদক্ষেপ সফল হতে পারে। পারিবারিক পরিবেশ আজ বেশ আনন্দদায়ক থাকবে। তবে বিকেলের পর কিছুটা শারীরিক ক্লান্তি অনুভব করতে পারেন। বৃষ রাশি: আজ আপনার সৃজনশীল কাজে বড় কোনো সাফল্যের যোগ রয়েছে। আর্থিক বিনিয়োগের জন্য দিনটি শুভ। কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার […]

তামিলনাড়ুতে নতুন ফ্যাশন ট্রেন্ড ‘সিএম বিজয় লুক’

চেন্নাই : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট কোট-স্যুট এখন রাজ্যের নতুন ফ্যাশন ট্রেন্ডে পরিণত হয়েছে। বাজারে এই স্টাইল ‘সিএম বিজয় লুক’ এবং ‘থালাপতি অফিসিয়াল স্টাইল’ নামে বিক্রি হচ্ছে। যুবসমাজ ও বিজয় অনুরাগীদের মধ্যে এই পোশাকের চাহিদা দ্রুত বাড়ছে। সম্প্রতি তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তামিলগা ভেট্রি কাঝাগম ১০৮টি আসনে জয় পেয়ে বৃহত্তম দল হিসেবে উঠে আসে। এরপর ১০ […]

আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রীর কোপে সাসপেন্ড বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায়-সহ ৩

কলকাতা : অভয়া কাণ্ডে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আর জি কর-এর ঘটনায় সাসপেন্ড হলেন কলকাতার প্রাক্তন নগরপাল বিনীত গোয়েল, সেই সময় ডিসির দায়িত্বে থাকা ইন্দিরা মুখোপাধ্যায় ও আইপিএস অভিষেক গুপ্তকে। শুক্রবার শুভেন্দুবাবু এ কথা জানিয়ে বলেন, আরজি কর হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার ফাইল ফের খোলা হবে। ওই সময়ে বিভিন্ন পদে কর্মরত তিন আইপিএস […]

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তৃণমূলের প্রধান সহ গ্রেফতার দুই

ক্যানিং পূর্ব : রাজ্যে ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতি থেকে শুরু করে দুর্নীতিগ্রস্থ নেতা, মন্ত্রী, বিধায়কদের বিরুদ্ধে পুলিশি অভিযান চলছে। এবার সেই তালিকায় জুড়ল এক পঞ্চায়েত প্রধানের নাম। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার দেউলী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান হাফিজুল ইসলাম মোল্লা সহ দুজনকে গ্রেফতার করে জীবনতলা থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে […]

বিধানসভার ভোটে কাগজের বদলে ইভিএমের প্রস্তাব মুখ্যমন্ত্রীর

কলকাতা : বিধানসভার আধুনিকীকরণের উপর জোর দিয়ে ভোটাভুটির ক্ষেত্রে পুরনো কাগজের বদলে ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহারের প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে আগামিদিনে সীমানা পুনর্বিন্যাসে (ডিলিমিটেশন) বিভিন্ন কেন্দ্রের আসনসংখ্যা বাড়ার সম্ভাবনার কথা মাথায় রেখে স্পিকারের নেতৃত্বে ও রাজ্য সরকারের সহযোগিতায় একটি নতুন বিধানসভা ভবন নির্মাণের পরিকল্পনার কথা শুক্রবার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। বিরোধী দলের বিধায়কদের […]

আগামী ১৮ জুন থেকে শুরু বিধানসভার প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন

কলকাতা : আগামী ১৮ জুন থেকে শুরু হতে চলেছে ১৮-তম বিধানসভার প্রথম পূর্ণাঙ্গ অধিবেশন৷ সংসদীয় রীতি মেনে রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশন। এর আগে শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস ৷ উত্তরবঙ্গ থেকে এই পদে আসীন হওয়া প্রথম বিধায়ক হিসেবে নজির গড়লেন তিনি। বিধানসভায় তাঁর নাম প্রস্তাব করেন […]

বিধানসভায় স্পিকার নির্বাচনে বিরোধীদের সমান গুরুত্ব দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা : শাসকদলের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও বিরোধী দলের প্রতি কোনও বৈষম্যমূলক আচরণ করা হবে না। রাজ্যের সংসদীয় রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনার লক্ষ্যকে সামনে রেখে শুক্রবার বিধানসভায় এই ইতিবাচক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অধ্যক্ষ হিসেবে রথীন্দ্র বোস বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা জানান। একই সঙ্গে, বিধানসভার সমস্ত কাজকর্মে লাইভ সম্প্রচার, […]

তিলজলায় ‘বুলডোজার অ্যাকশন’-এ সাময়িক স্থিতাবস্থার নির্দেশ কলকাতা হাই কোর্টের

কলকাতা : তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার ক্ষেত্রে আপাতত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরী। আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যে অংশ ভাঙা হয়েছে সেটির অবস্থা যদি বিপজ্জনক হয়, সেক্ষেত্রে বাড়ির মালিকের সঙ্গে আলোচনা করে ভাঙতে পারবে পুরসভা। তবে আইন মেনে সব পদক্ষেপ করতে হবে পুলিশ ও পুরসভাকে। বিচারপতির পর্যবেক্ষণ, […]

খুনের অভিযোগে গ্রেফতার নবগ্রামের তৃণমূল সভাপতি

মুর্শিদাবাদ : খুনের অভিযোগে গ্রেফতার করা হল মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের তৃণমূল সভাপতিকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মহম্মদ এনায়েতুল্লাহকে শুক্রবার ভোরে পাঁচগ্রাম এলাকায় তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে নবগ্রাম থানার পুলিশ। অভিযোগ, ২০২৩ সালের ৩১ জানুয়ারি রাতে নবগ্রাম থানার দিগড়িগঙ্গা গ্রামের বাসিন্দা মেহবুবশা শেখ ওরফে রুবেল শেখকে গুলি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কলকাতার একটি […]