খুনের অভিযোগে গ্রেফতার নবগ্রামের তৃণমূল সভাপতি

মুর্শিদাবাদ : খুনের অভিযোগে গ্রেফতার করা হল মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের তৃণমূল সভাপতিকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মহম্মদ এনায়েতুল্লাহকে শুক্রবার ভোরে পাঁচগ্রাম এলাকায় তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে নবগ্রাম থানার পুলিশ। অভিযোগ, ২০২৩ সালের ৩১ জানুয়ারি রাতে নবগ্রাম থানার দিগড়িগঙ্গা গ্রামের বাসিন্দা মেহবুবশা শেখ ওরফে রুবেল শেখকে গুলি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় নাম জড়ায় নবগ্রাম ব্লকের তৃণমূল সভাপতি মহম্মদ এনায়েতুল্লাহর। নবগ্রাম থানায় ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়। এতদিন পর পুলিশ তাকে হেফাজতে নিলো।

এদিকে, বাঁকুড়া জেলার পাত্রসায়রের দুই তৃণমূল নেতা মিলন কড়ি ও শাহজাহান মিদ্যা গ্রেফতার হল। বৃহস্পতিবার রাতে দুর্গাপুর থেকে মিলন কড়িকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বোমা রাখার ও মারধরের অভিযোগ ছিল। শাহজাহানের বিরুদ্ধেও মারধরের একটি পুরনো মামলা আছে। শুক্রবার তাদের বিষ্ণুপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 6 =