উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা, পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর

কলকাতা : পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ হল উচ্চমাধ্যমিক পরীক্ষার। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর, এই জেলায় পাশের হার ৯৪.১৯ শতাংশ। এর পর রয়েছে হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া, দার্জিলিং।

মোট ৬৪ জন প্রথম দশের তালিকায়। মোট পাশ করেছেন ৫,৭১,৩৫৫ জন ছাত্র-ছাত্রী। পাশের হার ৯১.২৩ শতাংশ। ৪৯৬ পেয়ে প্রথম হয়েছেন নরেন্দ্রপুরের আদৃত পাল। দ্বিতীয় পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের জিষ্ণু কুণ্ডু-সহ আরও তিন শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকালে সংবাদিক সম্মেলন করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। এ বছর উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। তার মধ্যে চূড়ান্ত সেমেস্টারে পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪ জন। দ্বিতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছে ৫৯ হাজার ৪৫২ জন। আর পুরোনো নিয়মে পরীক্ষার্থী ছিল ১৫ হাজার ৪৯৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − eight =