৩২ বছর বয়সে তিনি রাজ্যের কনিষ্ঠতম মন্ত্রী হিসেবে শপথ নিলেন বিরাজ বিশ্বাস

কলকাতা : পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম ‘ডবল ইঞ্জিন’ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণে রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে উত্তর দিনাজপুরের করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাসকে ঘিরে।

মাত্র ৩২ বছর বয়সে তিনি রাজ্যের কনিষ্ঠতম মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ছাত্র রাজনীতি থেকে উঠে এসে আন্দোলনের ময়দান পেরিয়ে মন্ত্রিসভার সদস্য হওয়ার এই যাত্রা এখন গেরুয়া শিবিরে বিশেষভাবে চর্চিত।

সোমবার লোকভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের সম্প্রসারিত মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন নতুন ৩৫ জন মন্ত্রী।

রাজ্যপাল আরএন রবি তাঁদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীসহ সরকারের শীর্ষ নেতৃত্ব। ‘বন্দে মাতরম’ ধ্বনি এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণকে ঘিরে ছিল উৎসবের আবহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × five =