সইকাণ্ডে কড়া শাস্তির হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

কলকাতা : “যাঁরা সই জাল করেছেন তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠিন এবং কঠোর ব্যবস্থা নেবে সরকার। যাঁরা সহযোগিতা করবেন তাঁদের বিষয়ে তদন্তকারীরা একভাবে ভাববেন। বাকিদের জন্য অন্যভাবে”।

সোমবার সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, “একটি রাজনৈতিক দল যাঁরা ১৫ বছর সরকার চালিয়েছে তাঁরা নিজেদের বিধায়কদের সই নকল করে পাঠাচ্ছে তা বাংলার জন্য চিন্তার বিষয়।”

মুখ্যমন্ত্রী বলেন, “নিজের দলের বিধায়কদের সই জাল করেছে তৃণমূল। নিজের দলের লোকেদের সঙ্গেই তঞ্চকথা, প্রতারণা করেছে ওরা। তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই থানায় মামলা দায়ের হয়েছে। তিনজন বিধায়ক জানিয়েছেন, সই তাঁদের নয়“।

মুখ্যমন্ত্রী বলেন, হেরে যাওয়ার পরও তৃণমূলের চুরির অভ্যাস যায়নি। তবে আমি এমন আগে দেখেনি যে, ভোটের আগেই কোনও দলের প্রার্থী বলছেন ভোটে লড়বেন না! আসলে তৃণমূল পার্টিটাই উঠে গেছে। ওদের হয়ে আর কেউ রাস্তায় নামবে না।

মুখ্যমন্ত্রী বলেন, জনগনকে অনুরোধ, আপনারা অভিযোগ করুন, আমরা ব্যবস্থা নেব। আপনারা আইন হাতে নেবেন না। সস্তার প্রচার যাতে ওরা (তৃণমূল কংগ্রেস) না পায় তা আপনাদের দেখতে হবে। এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 8 =