স্বাক্ষর জালিয়াতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি; ভিডিওগ্রাফি তদন্তকারীদের

কলকাতা : স্বাক্ষর জালিয়াতি মামলার তদন্তে সোমবার ফের তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে যান সিআইডি আধিকারিকরা। তদন্তের স্বার্থে এদিন তাঁর বাড়িতে গিয়ে বিভিন্ন প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করেন তদন্তকারীরা।এর আগে সিআইডির পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোমবার ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি তদন্তকারীদের কাছে ১৫ দিনের সময় চেয়েছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি নির্ধারিত হাজিরার দিন পিছিয়ে দেওয়ার আবেদনও করেছেন তিনি।এই পরিস্থিতির মধ্যেই সোমবার সিআইডি আধিকারিকরা কালীঘাটের বাসভবনে পৌঁছান। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, মামলার তদন্তে কোনও ধরনের ফাঁক রাখতে চাইছেন না আধিকারিকরা। সেই কারণেই তদন্ত-সংক্রান্ত প্রতিটি পদক্ষেপ নথিবদ্ধ করার জন্য ভিডিওগ্রাফির ব্যবস্থা করা হয়েছে।

সিআইডি সূত্রে জানা গিয়েছে, স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত অভিযোগের তদন্তে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংগ্রহের কাজ চলছে। তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে এবং ভবিষ্যতে প্রয়োজনীয় নথি হিসেবে ব্যবহার করার উদ্দেশ্যে ঘটনাপ্রবাহ ক্যামেরাবন্দি করা হচ্ছে।ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। তবে মামলার তদন্ত নিয়ে সিআইডির পক্ষ থেকে এখনও বিস্তারিত কোনও মন্তব্য করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − one =