Category Archives: জেলা

বৌদির মুণ্ডচ্ছেদ করে কাটা মাথা হাতে রাস্তায় দেওর, হাড়হিম কাণ্ড বাসন্তীতে

বাসন্তী : হাড়হিম কাণ্ড দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীতে। শনিবার সকালে বাসন্তী থানার অন্তর্গত ভরতগড় ৬ নম্বর এলাকায় এক যুবককে কাটা মুণ্ড হাতে রাস্তায় ঘুরতে দেখা যায়। তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষজন। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয় ও যুবককে আটকে রেখে ঘটনার বিস্তারিত জানতে চায়। পুলিশের দাবি, বিমল মণ্ডল নামে ওই যুবক তাদের জানায়, সে […]

দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকা থেকে ২৮ বাংলাদেশি গ্রেফতার

দিনহাটা : বৃহস্পতিবার গভীর রাতে দিনহাটা স্টেশন সংলগ্ন এলাকা থেকে ২৮ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে ৯ জন শিশু এবং ৮ জন মহিলাও রয়েছে। জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে এরা ভারতে প্রবেশ করেছিল। তারা হরিয়ানায় ইটভাটায় শ্রমিক হিসাবে করত। হরিয়ানার পুলিশ বাংলাদেশির খোঁজে অভিযানে নামতেই মাস দশেক আগে ধৃতরা বিহারে চলে […]

নদী বাঁধে ধস, বৃষ্টির মধ্যেই আতঙ্কে গঙ্গাসাগরের বাসিন্দারা

গঙ্গাসাগর : বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে টানা বৃষ্টির ফলে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের একাধিক নদী বাঁধ বিপজ্জনকভাবে দুর্বল হয়ে পড়েছে। নিম্নচাপের কারণে সমুদ্র ও নদী এখন উত্তাল। এর ফলেই গঙ্গাসাগরের বেগুয়াখালি ও মহিষামারি এলাকায় নদী বাঁধের একাংশ ভেঙে প্রায় ১০০ মিটার জুড়ে ধস নেমেছে। ধসের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বঙ্গোপসাগরে আরও শক্তি বেড়েছে নিম্নচাপের। […]

চন্দননগরে একই পরিবারের ৩ সদস্যের রহস্য-মৃত্যু, তদন্তে পুলিশ

চন্দননগর : ট্যাংরা ও কসবা কাণ্ডের ছায়া এ বার হুগলি জেলার চন্দননগরে। একই পরিবারের ৩ সদস্যের রহস্যমৃত্যুতে শোরগোল ছড়িয়েছে। মৃতদের নাম বাবলু ঘোষ (৬২), প্রতিমা ঘোষ (৪৬) এবং পৌষালি ঘোষ (১৩)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে কলুপুকুর গরেরধার এলাকায় নিজেদের বাড়ি থেকেই উদ্ধার হয় এই তিন জনের দেহ। প্রতিবেশীরা খবর দেয় চন্দননগর থানায়। পুলিশ […]

পশ্চিম মেদিনীপুরে দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস, আহত ১৩ জন

পশ্চিম মেদিনীপুর : ফের পথ দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরে। বুধবার সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে শালবনী ব্লকের পিড়াকাটা সংলগ্ন ভাতমোড় এলাকায় রাজ্য সড়কে। ডুমুরটোর-মেদিনীপুরগামী যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে গিয়ে উল্টে পড়ে। ঘটনায় ১৩ জন বাসযাত্রী আহত হন। ভাতমোড় এলাকার কাছে ডুমুরটোর-মেদিনীপুরগামী একটি যাত্রিবাহী বাস উল্টে যায়। দ্রুতগতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, […]

জোড়া খুন মেমারিতে, উদ্ধার দম্পতির নলি কাটা দেহ

পূর্ব বর্ধমান : জোড়া খুন পূর্ব বর্ধমান জেলার মেমারিতে। গলার নলি কেটে নৃশংসভাবে খুনের পর দম্পতির দেহ বাড়ির বাইরের রাস্তায় ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় প্রৌঢ় দম্পতির দেহ উদ্ধার করে মেমারি থানার পুলিশ। বাড়ির বাইরে গলার নলি কাটা অবস্থায় পড়ে ছিল মৃতদেহ। এই ঘটনায় বুধবার সকালে চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের মেমারির ১১ নম্বর ওয়ার্ডে। […]

কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের, লড়বেন আলিফা আহমেদ

কলকাতা : কালীগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস। কালীগঞ্জ কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে আলিফা আহমেদকে। প্রয়াত তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মেয়ে হলেন আলিফা। ১৯ জুন নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ২৩ জুন উপনির্বাচনের ফল ঘোষণা। তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুর জেরে উপনির্বাচন হচ্ছে। বাবার জেতা আসনে মেয়েকে প্রার্থী করল শাসক দল। ২০২১ […]

মুর্শিদাবাদের এক কংগ্রেস নেতা-সহ দু’জনকে তলব এনআইএ-র

মুর্শিদাবাদ : খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের প্রায় এক দশক পর তৎপর হল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। ওই মামলায় মুর্শিদাবাদের এক কংগ্রেস নেতা তথা শিক্ষক এবং এক টোটোচালককে তলব করেছেন গোয়েন্দারা। মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে তাঁদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে, খাগড়াগড় কাণ্ডের প্রেক্ষিতেই তাঁদের ডাক পড়েছে। মুর্শিদাবাদের সাগর পাড়া থানা এলাকায় একটি […]

‘অপারেশন সিন্দুর’-এর সাফল্যে ‘তিরঙ্গা যাত্রা’

ব্যারাকপুর : ‘অপারেশন সিন্দুর’-এর সাফল্যকে উদযাপন করে ভারতীয় সেনাবাহিনীর বীর জওয়ানদের সম্মান জানিয়ে একটি বিশাল ‘তিরঙ্গা যাত্রা’র আয়োজন করা হয়। যাত্রাটি অকল্যান্ড জুটমিল মাঠ থেকে শুরু হয়ে ভাটপাড়া পর্যন্ত গিয়েছিল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তাপস রায়, জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, কোস্তব বাগচী, ভোলা প্রসাদ সোনকর এবং পিযূষ […]

হাওড়ার মঙ্গলাহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফিরল দুই বছর আগের স্মৃতি

হাওড়া : প্রায় দুই বছরের ব্যবধানে হাওড়ার মঙ্গলাহাটে ফের অগ্নিকাণ্ডের ঘটনা। রবিবার সকাল সাড়ে ৯টা নাগাদ আগুন লাগে মডার্ন মঙ্গলা হাটের চারতলা বিল্ডিংয়ের উপরের তলার একটি স্টলে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানো কাজ শুরু করে। পরে আরও ৪টি ইঞ্জিন পরিস্থিতি সামলাতে হাটে পৌঁছয়। সাদা ধোঁয়ায় নিত্যধন মুখার্জি রোড কার্যত […]