মুর্শিদাবাদ : বোমা ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটল মুর্শিদাবাদের সামশেরগঞ্জে। সোমবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জের মালঞ্চ এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় জখম হয়েছে এক নাবালিকা। বাড়ির অদূরে আমবাগানে খেলার সময় বোমা ফেটে জখম হয়েছে নয় বছরের ওই নাবালিকা। তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তদন্ত শুরু করেছে পুলিশ। আহত নাবালিকার নাম নুসরত জাহান (৬)। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে […]
Category Archives: জেলা
হাওড়া : রবিবার রাতে তল্লাশি অভিযান চালিয়ে গ্রামীণ হাওড়া থেকে ১৯২ কেজি গাঁজা উদ্ধার করলো পুলিশ। সোমবার হাওড়া গ্রামীণ জেলা পুলিশের তরফে জানানো হয়েছে এই বিষয়ে। জানানো হয়েছে, ১১ মে রাত ৯টা থেকে জেলা জুড়ে হঠাৎ করে নাকা চেকিং অভিযান শুরু হয়। সেই অনুযায়ী হাওড়া রুরাল ট্রাফিক বিভাগ এবং রাজাপুর থানার অফিসারদের যৌথ উদ্যোগে পাঁচলা […]
হুগলি : স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ দ্বিতীয় পক্ষের স্বামীর বিরুদ্ধে। শনিবার রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জানা যাচ্ছে, চুঁচুড়ার কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রিয়নগর দক্ষিণ এলাকার ঘটনা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মুর্শিদাবাদ : মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তির সময় বাবা-ছেলে খুনের ঘটনায় শুক্রবার রাতে ঝাড়খণ্ড থেকে আরও এক মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়খণ্ডের পাকুড়া এলাকায় অভিযান চালান সিটের সদস্যরা। সেখান থেকেই হরগোবিন্দ দাস ও চন্দন দাস খুনের অন্যতম অভিযুক্ত মূল অভিযুক্ত হজরতকে গ্রেফতার […]
উত্তর ২৪ পরগনা : পারিবারিক বিবাদ মেটাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন তৃণমূলের বুথ সভাপতি। বুধবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যমগ্রাম থানার রোহন্ডা চন্ডিগড় পঞ্চায়েতের গোপালপুর এলাকায়। জখম সাহাদুল ইসলামের (৩২) বাঁ হাতে গুলি ভেদ করে বুকে আটকে গিয়েছে। চিকিৎসার জন্য প্রথমে তাঁকে বারাসত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার আর জি […]
কলকাতা : বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়বে গরম। থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। কোনও জেলায় তাপপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। জানা গেছে, পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় আবহাওয়া থাকবে […]
হাওড়া : দেশের নিরাপত্তার প্রশ্নে কোনও রাজনীতি নয়। তৃণমূল এ সব বিষয়ে ভারত সরকারের পাশেই আছে এবং থাকবে। পহেলগাম নিয়ে আরও এক বার নিজের ও দলের অবস্থান স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুর্শিদাবাদের উদ্দেশে রওনা হওয়ার আগে ডুমুরজলা থেকে তিনি এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘‘দেশে এখন যা চলছে, জাতীয় নিরাপত্তার যে ব্যাপার, […]
সোমবার সকালে হাওড়ার বাগনান থানা এলাকার বাগনান খালনা রোডের ধারে তিনজনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। মৃতদের নাম বিকাশ ঘোষ (৩০),রিতেশ ঘোষ (১৬),রাকেশ মন্ডল (১৬)। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালবেলা ওই এলাকা দিয়ে যাওয়া লোকজন রাস্তার ধারে তিনটি দেহ পড়ে থাকতে দেখে এবং পাশে একটি ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল পড়ে থাকতে দেখে । এরপর […]
মালদা : বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল তৃণমূল নেতা বাবলা সরকার খুনের মূল অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারির কার্যালয় এবং ধৃতের ভাইয়ের একটি ক্লাব ঘর। শনিবার মালদা টাউন স্টেশন সংলগ্ন মূলত ২২ এবং ২৬ নম্বর ওয়ার্ডের রেলের জমি জবরদখল মুক্ত করতেই এই অভিযান শুরু করা হয়। এদিন আরপিএফ কর্মী এবং অফিসারদের বিশাল ফোর্স নিয়েই উচ্ছেদ অভিযান […]
পূর্ব মেদিনীপুর : কোলাঘাটে বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন দিলীপ ঘোষ। তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান কর্মীরা। গাড়ি থেকে নেমে এসে কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন দিলীপবাবু। এমনকী, দিলীপের স্ত্রী রিঙ্কু মজুমদারকেও বচসায় জড়িয়ে পড়তে দেখা যায়। দিঘায় বৃহস্পতিবার একটি চা-চক্রের আয়োজন করেন দিলীপ ঘোষ। স্থানীয় বেশ কিছু নেতাকে না জানিয়ে তাঁদের অনুপস্থিতিতে এই কর্মসূচি […]







