Category Archives: জেলা

মুর্শিদাবাদে পিকআপ ভ্যানে ধাক্কা ই-রিকশার, আহত ৬ পড়ুয়া

মুর্শিদাবাদে : স্কুলে যাওয়ার পথে মুর্শিদাবাদ জেলায় দুর্ঘটনার কবলে পড়ল স্কুলপড়ুয়া বোঝাই একটি ই-রিকশা। বৃহস্পতিবার সকালের এই দুর্ঘটনায় ৬ পড়ুয়া আহত হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, কারও চোট মারাত্মক নয় বলেই জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়া ই-রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা […]

রুতুরাজের শতরান, অনুকূলের ঘূর্ণি, রুদ্ধশ্বাস লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারাল ভারত ‘এ’

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় দিয়ে অভিযান শুরু করল ভারত ‘এ’ দল। ডাম্বুলায় অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াইয়ে শ্রীলঙ্কা ‘এ’-কে ৮ রানে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করলেন তিলক বর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেটাররা। ব্যাট হাতে রুতুরাজ গায়কোয়াড়ের অনবদ্য শতরান এবং পরে বোলারদের সম্মিলিত পারফরম্যান্সই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় […]

‘বল’ ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে জখম ৪ শিশু

উত্তর দিনাজপুর : উত্তর দিনাজপুরের চাকুলিয়া এলাকায় শুক্রবার এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। সাহাপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাগলপুর এলাকায় একটি পরিত্যক্ত টিনের ঘরে মজুত রাখা বোমা খেলনা বল ভেবে খেলতে গিয়ে আচমকাই তীব্র বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় চারজন জখম হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে কয়েকজন শিশু ওই ফাঁকা ঘরে খেলা করছিল। সেখানে তারা […]

উচ্ছেদে গিয়ে বোলপুরে আক্রান্ত পূর্ত আধিকারিক

বোলপুর : রাস্তার উপরে থাকা ‘অবৈধ’ নির্মাণ উচ্ছেদ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন পূর্ত দফতরে আধিকারিকেরা। তাঁদের একটি গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে বীরভূমের বোলপুর ১০ নম্বর ওয়ার্ডের মকরমপুর এলাকায়। বেশ কিছু দিন ধরে মকরমপুরে রাস্তা সংস্কারের কাজ চলছে। সে মতো রাস্তা থেকে ‘অবৈধ’ নির্মাণ সরানো হচ্ছিল। এ দিন তেমনই […]

গ্রেফতার দুর্গাপুর পুরসভার প্রাক্তন বরো চেয়ারম্যান

পশ্চিম বর্ধমান : ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা, হুমকি এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন দুর্গাপুর পুরসভার ২ নম্বর বরোর প্রাক্তন চেয়ারম্যান তথা ২০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল পুরপ্রতিনিধি রমাপ্রসাদ হালদার। বুধবার দুর্গাপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান থেকে দুর্গাপুরে ফেরার পথে বুদবুদ এলাকা থেকে রমাপ্রসাদ হালদারকে গ্রেফতার করা হয়। […]

বিক্ষোভের মুখে কল্যাণ, ঢিল লেগে মাথায় চোট পেয়ে পড়ে গেলেন সাংসদ

হুগলি : এবার বিক্ষোভের মুখে তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলির চণ্ডীতলা থানায় রবিবার সকালে ডেপুটেশন জমা দিতে গিয়ে মাথায় ঢিল লেগে আহত হন কল্যাণ। চোট পেয়ে তিনি মাটিতে পড়ে যান। তাঁকে হেনস্থা করার অভিযোগও উঠেছে। তৃণমূল সাংসদ অভিযোগের আঙুল তুলেছেন বিজেপি কর্মীদের দিকে। বিজেপি যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে। শনিবার সোনারপুরে গিয়ে হেনস্থার শিকার […]

সম্পূর্ণ তুলে নেওয়া হলো অনুব্রত মণ্ডলের সরকারি নিরাপত্তা

বীরভূম : বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল, একসময় যাঁর নির্দেশই জেলায় শেষ কথা বলে গণ্য হতো, জেল থেকে ফেরার পর বীরভূমের রাজনীতিতে তাঁর সেই দাপটে ব্যাপক বদল এসেছে। কখনও অত্যন্ত প্রভাবশালী থাকা অনুব্রত মণ্ডল এখন অনেকটাই কোণঠাসা। রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর থেকে তিনি কার্যত নিজের গৃহেই সীমাবদ্ধ হয়ে পড়েছেন। এই আবহে এবার তাঁর সরকারি […]

সাঁতার প্রশিক্ষণ চলাকালীন আসানসোলে সুইমিং পুলে ডুবে মৃত্যু ছাত্রের

আসানসোল : স্কুলের গ্রীষ্মকালীন সাঁতার প্রশিক্ষণ চলাকালীন বৃহস্পতিবার সুইমিং পুলে ডুবে মৃত্যু হল এক ছাত্রের। আসানসোলে এই ঘটনায় ক্ষোভ তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রের নাম আদ্বিক। আসানসোল দক্ষিণ থানার লোয়ার চেলিডাঙার বাসিন্দা ওই ছাত্র শহরের একটি বেসরকারি স্কুলে পড়ত। বৃহস্পতিবার স্কুলের গ্রীষ্মকালীন সুইমিং ক্যাম্পে সাঁতার প্রশিক্ষণের সময়ে অন্য […]

শিলিগুড়িতে তৃণমূল নেতার হোটেল ও গাড়িতে ভাঙচুর উত্তেজিত জনতার

শিলিগুড়ি : শিলিগুড়িতে তৃণমূল নেতার ছেলের সঙ্গে এক মহিলার অবৈধ সম্পর্কের অভিযোগে রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। সোমবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায়। উত্তেজিত জনতা নেতার হোটেল ও গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। মঙ্গলবার স্থানীয় […]

বাসন্তীতে উদ্ধার আগ্নেয়াস্ত্র, চাঞ্চল্য এলাকায়

দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনা জেলার বাসন্তীর মহেশপুর এলাকায় একটি ফিশারি থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র, কার্তুজ এবং বোমা তৈরির সরঞ্জাম। রবিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে মহেশপুর এলাকার একটি ফিশারির পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন বাসিন্দা কিছু সন্দেহজনক জিনিস পড়ে থাকতে দেখেন। […]