সাত বাঁকুড়া বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবের ভাবনা ‘স্রষ্টা’, মন্ডপে দর্শনার্থীদের ভিড়

সুমন মণ্ডল,চন্দ্রকোনা রোড : সাত বাঁকুড়া বিদ্যাসাগর স্পোর্টিং ক্লাবের এবারের দুর্গাপুজোর ভাবনা ‘স্রষ্টা’। একজন পিতার ত্যাগ, পরিশ্রম, ধৈর্য ও আত্মসংযমের মধ্য দিয়ে কীভাবে সন্তান প্রকৃত মানুষ হয়ে ওঠে, সেই আবেগঘন কাহিনিই ফুটিয়ে তোলা হয়েছে পুজোর ভাবনায়।

সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে যিনি নীরবে লড়াই করে যান, সেই বাবার অবদানকেই সম্মান জানানো হয়েছে এই থিমের মাধ্যমে।

মণ্ডপে দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। পুজো উদ্যোক্তাদের আশা, তাঁদের এই সামাজিক বার্তা বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ব ও শ্রদ্ধাবোধ বাড়াবে এবং বৃদ্ধ বয়সে বাবা-মাকে অবহেলা করার প্রবণতা কমাতে কিছুটা হলেও সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *