যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে সিপিএম-এর মামলা খারিজ

কলকাতা : যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে সিপিএম-এর মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বুকস্টল নিয়ে পুলিশি অতিসক্রিয়তার অভিযোগ তুলে মামলা করে সিপিএম। কিন্তু মঙ্গলবার সেই মামলা খারিজ করে দিলেন বিচারপতি পার্থপ্রতিম রায়।

এ নিয়ে সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী জানিয়েছেন, তাঁদের লড়াই চলবে। এখনও পর্যন্ত বিচারপতি রায়ের পূর্ণাঙ্গ নির্দেশনামা হাতে আসেনি। ফলে কেন মামলা খারিজ করা হল, এখনও পর্যন্ত তা স্পষ্ট নয়।

আরও বেশ কিছু ক্ষণ সময় লাগবে পূর্ণাঙ্গ নির্দেশনামা হাতে পাওয়ার পর। আদালত মামলা খারিজ করে দেওয়ার পর সুজনবাবু বলেন, “হাইকোর্টে আমরা আবেদন জানিয়েছিলাম। বুলডোজার নিয়ে এসে আক্রমণ করে। ক্ষতিপূরণের কথা বলেছিলাম আমরা। ওরা বলেছে, যেহেতু ডিভিশন বেঞ্চ আগেই রায় দিয়েছে, এখন যেহেতু পুজো শেষ হওয়ার মুখে, তাই নতুন অর্ডার দেয়নি। এতে বোধয় বিজেপি নেতারা মনে করছেন তাঁরা জিতে গিয়েছেন। কিন্তু অ্যাডভার্স কিছু বলেনি আদালত। ক্ষতিপূরণ এখন দিল না। লড়াই চলবে আমাদের।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *