হাওড়া : হাওড়ার বাগনানে বিজেপি কর্মীকে খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করলো সিআইডি। এই ঘটনায় মোট ৫১ জনের নামে এফআইআর দায়ের করা হয়েছে। মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১। শনিবারই হাওড়ার বাগনানে নিহত বিজেপি কর্মী প্রশান্ত দে-র পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপরতা শুরু সিআইডি-র। হাওড়া জেলা পুলিশ ও সিআইডি-র […]
Category Archives: জেলা
আরামবাগ : আরামবাগের আদমবাঁধ এলাকায় বর্ধমান-তারকেশ্বরগামী একটি যাত্রীবাহী বাসের ভয়াবহ দুর্ঘটনায় দুই মহিলার মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মঙ্গলবার বর্ধমান থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হওয়া বাসটি আরামবাগের আদমবাঁধ এলাকায় পৌঁছলে আচমকাই সেটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর ফলে চালক […]
হাওড়া : রেলের জমিতে বেআইনি দখলের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল রেল কর্তৃপক্ষ। তবে এবার শুধু অবৈধ দোকানপাট নয়, খোদ থাকার ঝুপড়ি এবং বস্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো। মঙ্গলবার সাতসকালে হাওড়ার টিকিয়াপাড়া বাইপাস সংলগ্ন এলাকায় চলল রেলের বুলডোজার। বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে শুরু হয় এই উচ্ছেদ অভিযান। মাত্র ঘণ্টা খানেকের মধ্যেই পুরো এলাকা […]
নদিয়া : তোলাবাজির ঘটনায় ধৃত প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্তকে নিয়ে সোমবার রাতে নদিয়ার করিমপুরে জেলা পরিষদের সদস্য তথা তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। উদ্ধার হয়েছে ৩ কেজিরও বেশি সোনা। এই সোনার সঙ্গে ধৃতের যোগসূত্র রয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছেন তদন্তকারীরা। সেই সোনা কী ভাবে কেনা হল, সে বিষয়ে […]
জলপাইগুড়ি : ময়নাগুড়ির উল্লাডাবড়ি এলাকায় রবিবার সকালে একটি পথ দুর্ঘটনায় বহু যাত্রী গুরুতর জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি লাগোয়া জাতীয় সড়কে| একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় একটি যাত্রিবাহী বাসের। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে শিলিগুড়ি থেকে কোচবিহারের উদ্দেশে রওনা দিয়েছিল একটি বাস। ময়নাগুড়ির দোমহানী […]
মুর্শিদাবাদ : কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু। রবিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত নারকেলবাগান এলাকায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম ইসমাইল শেখ। তিনি মুর্শিদাবাদ থানার মানিকনগর গ্রামের বাসিন্দা ছিলেন। পেশায় একজন নির্মাণ শ্রমিক। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই […]
শিলিগুড়ি : বৃহস্পতিবার রাতের রেকর্ড ভাঙা বৃষ্টিতে হড়পা বানের মুখে পড়েছে উত্তরবঙ্গের সমতল ও পাহাড়। প্রাকৃতিক দুর্যোগের জেরে পাহাড়ি নদীগুলির জলস্তর উপচে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বালাসনের প্রবল জলোচ্ছ্বাসে ভেঙে পড়েছে দুধিয়ার অস্থায়ী হিমপাইপ সেতু । এর ফলে শিলিগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার সরাসরি রুটটি সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। মিরিকের বাসিন্দাদের এখন দীর্ঘ ঘুরপথে ঘুম […]
দুর্গাপুর : দুর্গাপুরের একটি হোটেলে নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে গলসির পুরষা গ্রামের বাসিন্দা রাজ মল্লিককে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। এই নিয়ে ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ। রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ জুন রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে ওষুধ মেশানো মদ্যপান করানো […]
হাওড়া : হাওড়ার সাঁকরাইল দুষ্কৃতীদের খপ্পড়ে পড়লেন এই স্বর্ণব্যবসায়ী। তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায়, সৌভাগ্যবশত সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সাঁকরাইলের রানিহাটি পুরাতন বাজারে। স্বর্ণব্যবসায়ীর নাম চন্দন কাঁড়ার। প্রতি দিনের মতো তিনি শনিবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। রাত তখন সাড়ে ন’টা হবে। চন্দনের সঙ্গে তখন […]
মুর্শিদাবাদে : স্কুলে যাওয়ার পথে মুর্শিদাবাদ জেলায় দুর্ঘটনার কবলে পড়ল স্কুলপড়ুয়া বোঝাই একটি ই-রিকশা। বৃহস্পতিবার সকালের এই দুর্ঘটনায় ৬ পড়ুয়া আহত হয়েছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, কারও চোট মারাত্মক নয় বলেই জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে স্কুল পড়ুয়াদের নিয়ে যাওয়া ই-রিকশা নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা […]







