বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, ময়নাগুড়িতে জখম বহু যাত্রী

জলপাইগুড়ি : ময়নাগুড়ির উল্লাডাবড়ি এলাকায় রবিবার সকালে একটি পথ দুর্ঘটনায় বহু যাত্রী গুরুতর জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি লাগোয়া জাতীয় সড়কে| একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় একটি যাত্রিবাহী বাসের। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে শিলিগুড়ি থেকে কোচবিহারের উদ্দেশে রওনা দিয়েছিল একটি বাস। ময়নাগুড়ির দোমহানী এবং উল্লাডাবড়ির মাঝামাঝি এলাকায় জাতীয় সড়কের ওপর একটি ট্রাক দাঁড়িয়ে ছিল।

প্রাথমিক অনুমান, বাসের গতিবেগ বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা মারে। ধাক্কার অভিঘাত এতটাই বেশি ছিল যে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + fourteen =