ঘর্মাক্ত গরমের পর স্বস্তির বৃষ্টি কলকাতা-সহ একাধিক জেলায়

কলকাতা : ঘর্মাক্ত গরমের পর স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। পূর্বাভাস ছিলই, সেই মতো রবিবাসরীয় দুপুরে বৃষ্টিতে ভিজল তিলোত্তমা। এদিন সকাল থেকেই ঘর্মাক্ত গরম অনুভূত হচ্ছিল, ভ্যাপসা গরমে অস্বস্তি ছিল সর্বত্রই।

দুপুরের পর আচমকাই আবহাওয়া বদলে যায়। মুষলধারে বৃষ্টি হয় কলকাতা-সহ বিভিন্ন জেলায়। কলকাতার বিভিন্ন জায়গায় রাস্তায় জলও জমে যায়। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইতে থাকে।

আচমকা আবহাওয়ার এই পরিবর্তনে স্বস্তি পেয়েছেন কলকাতা-সহ বিভিন্ন জেলার বাসিন্দারা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গজুড়ে আগামী কয়েকদিন এমনই বৃষ্টি হবে। তাতে আবহাওয়ার বিশেষ তারতম্য হওয়ার সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − eight =