কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, মুর্শিদাবাদে মৃত্যু নির্মাণ শ্রমিকের

মুর্শিদাবাদ : কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু। রবিবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত নারকেলবাগান এলাকায়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম ইসমাইল শেখ। তিনি মুর্শিদাবাদ থানার মানিকনগর গ্রামের বাসিন্দা ছিলেন। পেশায় একজন নির্মাণ শ্রমিক।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতোই রবিবার সকালেও বাড়ি থেকে কাজে বেরিয়েছিলেন ইসমাইল। নবগ্রামের নারকেলবাগান এলাকায় একটি বাড়ির ছাদের পাশের বিদ্যুতের খোলা তারের সংস্পর্শে আসায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

তাঁকে উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় পুলিশ। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 11 =