Category Archives: খেলা

বিশ্বকাপে ৭২ বছরে দ্রুততম ‘মাস্টারপিস’ দেম্বেলের

গ্রুপ পর্বে ইরাক ম্যাচের আগে বিশ্বকাপ–ইউরো মিলিয়ে ১৯ ম্যাচে দেম্বেলের গোল ছিল না। ফ্রান্সের জার্সিতে দেম্বেলে তাই যেন বড় টুর্নামেন্টে গ্রীষ্মকালীন খরা! ইরাক ম্যাচে ‘বৃষ্টি’ নেমেছে এক ফোঁটা (এক গোল)। কিন্তু সেটা যে প্লাবনের সংকেত ছিল, তা জানত কে! অঁরি কি আগেই টের পেয়েছিলেন? নইলে দেম্বেলের মূল পরিচয়টা মনে করিয়ে দেবেন কেন! সেটা কী? তাঁর […]

জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডর, আইভরিকোস্টের ইতিহাস

জার্মানি ১ : ইকুয়েডর ২ আইভরিকোস্ট ২ : কুরাসাও ০ ফুটবল সুন্দর। খেলাটি এমন কিছু মুহূর্ত উপহার দেয়, যা স্মৃতির ফ্রেমে বাঁধিয়ে রাখা যায় আজীবন। আর সেই মুহূর্তের জন্ম যদি বিশ্বকাপের মতো মঞ্চে হয়, তবে তো কথাই নেই। আজ রাতে জার্মানি–ইকুয়েডরের ম্যাচের কথাই ধরা যাক। তখন যোগ করা সময়ের খেলা চলছিল। আর এক–দুই মিনিট পরেই […]

মাঠে ফিরলেন নেইমার, ম্যাচ শেষে চোখে আনন্দাশ্রু

চোট, সমালোচনা, সংশয় আর দীর্ঘ অপেক্ষা— সবকিছুর পর অবশেষে আবার ব্রাজিলের হলুদ জার্সিতে দেখা গেল নেইমারকে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাঁর প্রত্যাবর্তন শুধু একটি বদলি নামা নয়, বরং ছিল হার না মানা এক ফুটবলারের নতুন অধ্যায়ের সূচনা। ম্যাচের আগে আবেগঘন এক বার্তা দেন নেইমার সিনিয়র। গত বছর কিংস লিগ ফাইনালে ছেলেকে বলা নিজের কথাগুলো আবার সামনে […]

বৈভবকে নিয়ে ধাঁধায় ভারত ? শ্রেয়সের যুগের শুরুতে কঠিন পরীক্ষায় ভারতীয় থিঙ্কট্যাঙ্ক

ভারতীয় ক্রিকেটে শুক্রবার শুরু হতে চলেছে এক নতুন অধ্যায়। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে জাতীয় দলের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন শ্রেয়স আইয়ার। তবে এই সিরিজকে ঘিরে সবচেয়ে বড় আকর্ষণ অধিনায়ক নয়, বরং ১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। আইপিএল এবং ভারত ‘এ’ দলের হয়ে ধারাবাহিক দুরন্ত পারফরম্যান্সের পর ভারতের সিনিয়র দলে সুযোগ […]

টানা চতুর্থবার নকআউটে সুইসরা, কানাডা প্রথমবার

ভ্যাঙ্কুভারে সুইজারল্যান্ড,কানাডা এবং সিয়াটলে বসনিয়া ও হার্জেগোভিনা,কাতার ম্যাচ নিয়ে এমন পরিস্থিতিতে পড়েন দর্শকেরা। ‘বি’ গ্রুপে বিশ্বকাপে নকআউটে ওঠার সমীকরণ মেলাতে দুটি ম্যাচই ছিল গুরুত্বপূর্ণ। তবে শেষ বাঁশি বাজার পর সবকিছুর নিষ্পত্তি হয়ে গেছে। স্বাগতিক কানাডাকে ২,১ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের নকআউটে (শেষ ৩২ দলের রাউন্ড) উঠেছে সুইসরা। কাতারকে ৩,১ গোলে হারিয়েও বসনিয়াকে থাকতে […]

স্কটল্যান্ডকে উড়িয়ে মন ভরিয়ে দেওয়া ব্রাজিল নকআউটে, সঙ্গী মরক্কো

শেষ বাঁশি বাজার পর ব্রাজিলের অনুচ্চারিত এই বার্তা পৌঁছে গেল বিশ্বকাপে শেষ ৩২ দলের রাউন্ডে বাকি সব দলের কাছে। বিশ্বকাপে গ্রুপ পর্বে শেষ ম্যাচে ব্রাজিলের ফেরাটা সম্পন্ন হলো ব্রাজিলের মতো! স্কটল্যান্ডকে ৩,০ গোলে উড়িয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২ দলের রাউন্ডে উঠেছে ব্রাজিল। মায়ামিতে এ ম্যাচের আগে সমীকরণ ছিল একই গ্রুপ থেকে মরক্কো ও […]

ঘানার রক্ষণে আটকাল ইংল্যান্ড, গোলশূন্য ড্রয়ে হতাশ কেনরা 

ইংল্যান্ডের আক্রমণভাগকে আটকে দিয়ে বড় চমক দেখাল ঘানা। বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে গোলশূন্য ড্রয়ে আটকে রাখল আফ্রিকার প্রতিনিধিরা। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত জমাট রক্ষণ, শারীরিক ফুটবল এবং পাল্টা আক্রমণের মিশেলে ইংল্যান্ডকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দেয় ঘানা। খেলার শুরু থেকেই বলের দখল ছিল ইংল্যান্ডের কাছে। হ্যারি কেন, জুড বেলিংহ্যাম, অ্যান্টনি গর্ডনদের […]

সিউ-ঝড়ে উড়ে গেল উজবেকিস্তান, নকআউটের দোরগোড়ায় পর্তুগাল 

প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে নামা উজবেকিস্তানের বিরুদ্ধে পর্তুগালের জয় নিয়ে খুব বেশি সংশয় ছিল না। তবে ম্যাচ শুরুর আগে আলোচনার কেন্দ্রে ছিলেন একজনই—ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৪১ বছর বয়সী এই তারকাকে ঘিরে প্রশ্ন উঠছিল, তিনি কি সত্যিই আগের মতো ধারালো রয়েছেন, নাকি সময়ের সঙ্গে তাঁর জাদু ফিকে হয়ে এসেছে? মাঠে নেমে সেই সব প্রশ্নের জবাব দিলেন স্বয়ং […]

অপ্রতিরোধ্য মেসি! জোড়া ফলায় বিদ্ধ অস্ট্রিয়া

তখনও স্কোরবোর্ড ০-০, গ্যালারিতে দেখাল এক অস্ট্রিয়ান সমর্থককে। তাঁর গায়ে লেখা,”হু ইজ মেসি?  উত্তরটা নিশ্চয়ই পরের মিনিট দশেকের মধ্যে পেয়ে গিয়েছেন সেই সমর্থক। আজ জোড়া গোল করলেন মেসি। ভাঙলেন ক্লোজের  রেকর্ড। ১৮ গোল করে বিশ্বকাপে এখন সর্বোচ্চ গোলদাতা লিও। তাঁর গোলেই অস্ট্রিয়াকে ২-০ হারিয়ে নক আউটের টিকিট কনফার্ম করে ফেললেন গতবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আজকের ডালাস স্টেডিয়ামে […]

সূর্যবংশীর নতুন বিশ্ব রেকর্ড, ফিফটি ১১ বলেই

যা কিছু বাকি, ব্যাটিং–রেকর্ডের সবই যেন নিজের করে নেওয়ার অভিযানে নেমেছেন বৈভব সূর্যবংশী। ভারতের ১৫ বছর বয়সী এই কিশোর তারকা এবার ৫০ ওভার ক্রিকেটে মাত্র ১১ বলে ফিফটি করেছেন। ‘লিস্ট এ’ ক্রিকেটে এটি দ্রুততম ফিফটির রেকর্ড। আজ ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে এই রেকর্ড গড়েছেন সূর্যবংশী। স্বাগতিক শ্রীলঙ্কার […]