কলকাতা : মধ্যপ্রদেশের বাগেশ্বরধামের পীঠাধ্যক্ষ ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে ভবানীপুর থানার সামনে যে বিক্ষোভ হয়, তার বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভায় দাঁড়িয়ে কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকে মুখ্যমন্ত্রী নির্দেশ, ‘বাগেশ্বর বাবা’র ছবি পুড়িয়ে যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন, তাঁদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এদিন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, “রাজ্যে একজন ধর্মগুরু […]
Category Archives: কলকাতা
কলকাতা : কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে পুণ্যার্থীদের ভিড়ে জমজমাট তারাপীঠ মন্দির। এছাড়াও বিপুল আয়োজন কালীঘাট মন্দিরেও। এই প্রথম সারাদিনে তিনবার গঙ্গাআরতি হবে তারাপীঠে। সন্ধ্যায় পুজো দিতে কালীঘাটে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকাল থেকেই তারাপীঠ ও কালীঘাট মন্দিরে ভক্তদের ভিড় দেখা গিয়েছে। কৌশিকী অমাবস্যার পুণ্যতিথিতে মা তারার চরণে প্রণাম জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, […]
কলকাতা : এবার গেরুয়া সম্মান যাত্রা হল যাদবপুরে। নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশাল পদযাত্রাটি শুরু হয় গোলপার্ক থেকে। সেখান থেকে যাদবপুরে আসে ওই মিছিল। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এদিনের পদযাত্রায় পা মেলান বিজেপির নেতৃবৃন্দরা। কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় চত্বরে জাতীয়তাবাদী চিন্তা ও প্রশাসনিক নজরদারি জোরদার করার বার্তা দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে। মিছিল ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি […]
নয়াদিল্লি : দেশের ৪টি রাজ্যে পাঁচটি রেলওয়ে মাল্টি-ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই পাঁচটি রেলওয়ে মাল্টি-ট্র্যাকিং প্রকল্পের জন্য মোট ১০,০২১ কোটি টাকা ব্যয় হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পগুলি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়—এই রাজ্যগুলির ১৪টি জেলা জুড়ে […]
কলকাতা : কলকাতার একাধিক নামী রেস্তোরাঁ ও খাবারের দোকানে খাদ্য সুরক্ষা এবং স্বাস্থ্যবিধি চরম লঙ্ঘনের অভিযোগ সামনে আসার পর কড়া পদক্ষেপের বার্তা দিল রাজ্য সরকার। প্রায় ৪০টি রেস্তোরাঁ ও খাদ্য বিক্রয় কেন্দ্রের লাইসেন্স স্থগিত করার প্রস্তাব পেশ করা হয়েছে। বুধবার রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানান, এই ধরনের গুরুতর অনিয়মের ক্ষেত্রে কেবল লাইসেন্স স্থগিত […]
কলকাতা : কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় বিচারপতি রবীন্দ্র বিঠঠলরাও ঘুগেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার রাজভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের নতুন প্রধান বিচারপতিকে সংবর্ধনা জানান তিনি। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে এক বার্তায় জানান, শপথ গ্রহণ অনুষ্ঠানটি পূর্ণ মর্যাদা ও সাংবিধানিক রীতি মেনে সম্পন্ন হয়েছে। শপথ […]
কলকাতা : কলকাতা হাই কোর্ট পেল স্থায়ী প্রধান বিচারপতি। বুধবার সকাল ১০টায় হাই কোর্টের এক নম্বর আদালতকক্ষে নতুন প্রধান বিচারপতি হিসেবে রবীন্দ্র বিঠ্ঠলরাও ঘুগেকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আর এন রবি। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু-সহ বিশিষ্টরা। এত দিন কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। […]
দুর্গাপুর : নতুন কায়দায় শুরু হয়েছে অ্যাকাউন্ট থেকে প্রতারনার ছক। দেওয়া হচ্ছে না ওটিপি। ধরা হচ্ছে না অবাঞ্ছিত ফোন। তবুও অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা। নতুন কায়দায় এই সাইবার প্রতারনায় ঘুম উড়েছে আম জনতার। দেশজুড়ে ক্রমশ ছড়াচ্ছে এই প্রতারণার জাল। বিভিন্ন মানুষকে টার্গেট করে পাতা হচ্ছে প্রতারণার জাল। সেই জালে জড়িয়ে সর্বস্ব […]
হুগলি : চন্দননগর পুলিশের জালে ১২ অভিযুক্ত, উদ্ধার একাধিক ডেবিট-ক্রেডিট কার্ড ও নথি। আবারও সাইবার প্রতারণা চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল চন্দননগর পুলিশ কমিশনারেট। দেশজুড়ে সাইবার প্রতারণার অভিযোগে তদন্ত চালিয়ে ১২ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে চন্দননগর পুলিশের সাইবার থানার গোয়েন্দারা। ধৃতদের বয়স ২২ থেকে ৪৫ বছরের মধ্যে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে উত্তরপাড়ার […]
কলকাতা : পশ্চিমবঙ্গে মঙ্গলবার বর্ষা সক্রিয় থাকার কারণে কলকাতাসহ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের তথ্য অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও দিঘার ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। পাশাপাশি উত্তর-পূর্ব বিহারে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কিছু দিন বৃষ্টি ও […]









