কলকাতা : মঙ্গলবার সকাল থেকে শিল্প গোষ্ঠী বেদান্ত-র দফতরে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ‘ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট’ (ফেমা)-র আওতায় বেদান্ত গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল ইডি। সেই প্রেক্ষিতেই এ দিনের অভিযান বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, দিল্লি–সহ একাধিক জায়গায় বেদান্ত-র দফতরে এই তল্লাশি অভিযান হয় সোমবারেও। মঙ্গলবারও তা অব্যাহত। দেশের […]
Category Archives: কলকাতা
আসানসোল : সরকারি যোজনার ত্রিপল আত্মসাৎ ও কেলেঙ্কারির অভিযোগে আসানসোল পুরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তরুণ চক্রবর্তীকে সোমবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। গরীব ও দুস্থদের দেওয়ার জন্য সরকারি ত্রাণ সামগ্রী নিয়ে অনিয়মের অভিযোগে এই পদক্ষেপ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করে আসানসোল উত্তর থানার পুলিশ। প্রাথমিক […]
কলকাতা : দক্ষিণ কলকাতার তারাতলা ব্রিজের ওপরে একটি এলপিজি বোঝাই ট্যাঙ্কার থেকে আচমকা গ্যাস লিক করার ঘটনায় মঙ্গলবার সকালে তীব্র আতঙ্ক ছড়াল এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বড়সড় দুর্ঘটনা এড়াতে পুলিশ তৎক্ষণাৎ তারাতলা ব্রিজে সমস্ত ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে এলপিজি গ্যাস বোঝাই একটি বড় […]
কলকাতা : স্বাক্ষর জালিয়াতি মামলার তদন্তে সোমবার ফের তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে যান সিআইডি আধিকারিকরা। তদন্তের স্বার্থে এদিন তাঁর বাড়িতে গিয়ে বিভিন্ন প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করেন তদন্তকারীরা।এর আগে সিআইডির পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সোমবার ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি তদন্তকারীদের কাছে ১৫ দিনের সময় চেয়েছেন বলে […]
কলকাতা : দল থেকে বহিষ্কার হওয়ার পরই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়ে নতুন দল গড়তে উদ্যোগী হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। সেই আবহেই কড়া বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দীর্ঘ ফেসবুক লাইভে দলের বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক চাপ এবং সাম্প্রতিক বিতর্ক নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কারও নাম সরাসরি উল্লেখ করেননি, […]
কলকাতা : কথা দিয়েছিল শুভেন্দু অধিকারী সরকার, আর সেই কথা রেখেওছে। সোমবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি মহিলারা। সোমবার কলকাতায় বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা শশী অগ্নিহোত্রী মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবা চালুর বিষয়টি পর্যালোচনা করেন। পরে শশী অগ্নিহোত্রী বলেন, “আজ পয়লা জুন—এমন একটি দিন যখন […]
কলকাতা : দল বিরোধী কাজের অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করল তৃণমূল। ইতিমধ্যেই বিধানসভার স্পিকার রথীন্দ্র বোসকে চিঠি পাঠানো হয়েছে বলে খবর। বিধানসভার সই জাল-কাণ্ডে সোমবার দুপুরে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত এবং সন্দীপনই লিখিত অভিযোগ জানিয়েছিলেন স্পিকারকে। তার ভিত্তিতেই বিধানসভার সচিবালয় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ […]
কলকাতা : অন্নপূর্ণা যোজনা নিয়ে মিথ্যাচারের গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর তদন্তে ‘সিট’ গঠন করার কথা জানালেন তিনি। সোমবার তিনি সাংবাদিকদের বলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে মিথ্যাচার করা হচ্ছিল। যাঁরা করছিলেন, তাঁরা নিজেরাই বিভিন্ন জায়গায় আবেদনপত্র পূরণের জন্য এগিয়ে এসেছেন। ২০ আধিকারিক জেলায় গিয়ে কাজ তদারকি করছেন। আশা করছি বুধবার বড় সংখ্যায় টাকা ট্রান্সফার […]
কলকাতা : পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম ‘ডবল ইঞ্জিন’ সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণে রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে উত্তর দিনাজপুরের করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাসকে ঘিরে। মাত্র ৩২ বছর বয়সে তিনি রাজ্যের কনিষ্ঠতম মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। ছাত্র রাজনীতি থেকে উঠে এসে আন্দোলনের ময়দান পেরিয়ে মন্ত্রিসভার সদস্য হওয়ার এই যাত্রা এখন গেরুয়া শিবিরে বিশেষভাবে চর্চিত। সোমবার লোকভবনে […]
কলকাতা : “যাঁরা সই জাল করেছেন তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠিন এবং কঠোর ব্যবস্থা নেবে সরকার। যাঁরা সহযোগিতা করবেন তাঁদের বিষয়ে তদন্তকারীরা একভাবে ভাববেন। বাকিদের জন্য অন্যভাবে”। সোমবার সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “একটি রাজনৈতিক দল যাঁরা ১৫ বছর সরকার চালিয়েছে তাঁরা নিজেদের বিধায়কদের সই নকল করে পাঠাচ্ছে তা বাংলার […]










