Category Archives: কলকাতা

দ্বিতীয় দফার ভোটের পর ৭৭টি বুথে পুনর্নির্বাচনের দাবি, স্ক্রুটিনির দায়িত্বে বিশেষ পর্যবেক্ষক

কলকাতা : পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষ হতেই একাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি উঠেছে। মোট চারটি বিধানসভা কেন্দ্রের ৭৭টি বুথে নতুন করে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন জমা পড়েছে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে স্ক্রুটিনি বা নথিপত্র পরীক্ষার পর। এই স্ক্রুটিনির দায়িত্ব দেওয়া হয়েছে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ […]

রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল ৪ মে, স্ট্রংরুমে নিরাপত্তার নজিরবিহীন কড়াকড়ি কমিশনের

কলকাতা : রাজ্যে দুই দফার বিধানসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর এখন সকলের নজর আগামী ৪ মে-র ফলাফল ঘোষণার দিকে। ভোটগ্রহণ শেষ হতেই ইভিএমগুলি পৌঁছে গিয়েছে নির্দিষ্ট স্ট্রংরুমে। গণনার দিন যত এগিয়ে আসছে, স্ট্রংরুমগুলির নিরাপত্তা তত জোরদার করছে নির্বাচন কমিশন। এবার গণনাকেন্দ্রের সংখ্যা আগের তুলনায় কমিয়ে আনা হয়েছে। এবার ৮৭টি কেন্দ্রে ২৯৪টি আসনের ভোট গণনা করা […]

আর্থিক জালিয়াতি মামলায় আই-প্যাক পরিচালকের জামিন মঞ্জুর

নয়াদিল্লি : আর্থিক জালিয়াতি (মানি লন্ডারিং) মামলায় গ্রেফতার আই-প্যাকের পরিচালক বিনেশ চন্দেলের জামিন মঞ্জুর করল দিল্লির পাটিয়ালা হাউস আদালত। অতিরিক্ত সেশনস বিচারক অমিত বনসল, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) জামিনের বিরোধিতা না করায় তাঁকে মুক্তির নির্দেশ দেন। বৃহস্পতিবার আদালতে আই-প্যাকের পরিচালক বিনেশ চন্দেলের আইনজীবী জানান, ইডিকে জামিনের বিরোধিতা করার যথেষ্ট সুযোগ দেওয়া হলেও তারা আপত্তি জানায়নি। ফলে […]

পারদ-পতন কলকাতায়, বৃষ্টিতে স্বস্তি ফিরল দক্ষিণবঙ্গে

কলকাতা : বুধের পর বৃহস্পতিবারও মুখভার আকাশের। কলকাতা-সহ আশপাশের জেলায় মাঝেমধ্যে রোদের দেখা মিললেও, অস্বস্তি তেমন নেই। পূর্বাভাস মতো ইতিমধ্যেই কলকাতা-সহ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে। বুধবার রাতেই দক্ষিণ ২৪ পরগনা জেলার কয়েকটি অংশে ভারী বৃষ্টি হয়। বৃষ্টির সৌজন্যে স্বস্তি ফিরেছে, একধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা […]

ভোটের তপ্ত মেজাজে স্বস্তির বৃষ্টি, দক্ষিণবঙ্গে লাল সতর্কতা

কলকাতা : দীর্ঘ প্রতীক্ষার পর দক্ষিণবঙ্গে ঝেঁপে নামল স্বস্তিবাড়ি। বুধবার সন্ধে হতেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়েই এদিন রাত থেকে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বুধবার রাতে কলকাতায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃষ্টির জেরে শহরের একাধিক নিচু এলাকা […]

স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে প্রথম ও দ্বিতীয় দফায় সর্বোচ্চ ভোটদান, দাবি সিইসি জ্ঞানেশ কুমারের

কলকাতা, নয়াদিল্লি : পশ্চিমবঙ্গে চলতি বিধানসভা নির্বাচনের প্রথম ও দ্বিতীয় দফায় স্বাধীনতার পর সর্বোচ্চ ভোটদানের হার রেকর্ড হয়েছে বলে দাবি করলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বুধবার নির্বাচন কমিশনের তরফে প্রকাশিত বার্তায় তিনি বলেন, “চুনাও কা পর্ব পশ্চিমবঙ্গ কা গর্ব”। ভোট উৎসবে সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণকে তিনি গণতন্ত্রের বড় সাফল্য হিসেবে ব্যাখ্যা করেন।জ্ঞানেশ কুমার […]

কালীঘাটে শুভেন্দুকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগান, বাড়ছে নির্বাচনী উত্তেজনা

কলকাতা : ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণের দিন কালীঘাট এলাকায় তীব্র উত্তেজনা ছড়ালো। এই কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বুথ পরিদর্শনে গেলে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন। জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী যখন কালীঘাট এলাকায় বুথ পরিদর্শনে পৌঁছান, তখন সেখানে উপস্থিত তৃণমূল কর্মী ও সমর্থকরা তাঁকে ঘিরে ধরে “চোর-চোর” স্লোগান দিতে শুরু করেন। […]