Category Archives: কলকাতা

গ্রেফতার পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি

পশ্চিম মেদিনীপুর : দলীয় পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতানোর অভিযোগে খড়্গপুরের নিজের বাড়ি থেকে গ্রেফতার হলেন পিংলার প্রাক্তন বিধায়ক অজিত মাইতি। তাঁর বিরুদ্ধে তোলাবাজি ও আর্থিক প্রতারণার অভিযোগে আনা হয়েছে। শুক্রবার এই অভিযানে চরম চাঞ্চল্য ছড়ায় পশ্চিম মেদিনীপুর জেলার রাজনৈতিক শিবিরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার মূল অভিযোগকারী গোবিন্দ দাস নামে এক […]

‘খাম’ অন্যকে দেওয়ার প্রতিবাদে কোর্টে আইএসএফ, সময় চাইল কমিশন

কলকাতা : নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে এতদিন আইএসএফ ‘খাম’ প্রতীকে লড়ছিল। কিন্তু সেই প্রতীক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে দেওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আইএসএফ হাইকোর্টে গিয়েছে। সেই নিয়ে এবার তীব্র প্রতিক্রিয়া কলকাতা হাইকোর্টের। ‘নির্বাচন এলেই বিভিন্ন রকম খেলা শুরু হয়ে যায়’ […]

১২ অক্টোবর পর্যন্ত কংগ্রেস প্রার্থী মিলনের বিরুদ্ধে পুলিশি কোনও পদক্ষেপ নয়, জানালো আদালত

কলকাতা: কলকাতা হাই কোর্টের নির্দেশে কিছুটা স্বস্তিতে নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। হাই কোর্টের নির্দেশ, আগামী ১২ অক্টোবর পর্যন্ত তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না। এমনকী নতুন মামলায় তাঁকে গ্রেফতার করা যাবে না। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যকে কংগ্রেস প্রার্থী মিলনবাবুর আইনজীবী অয়ন ভট্টাচার্য বলেন, “মিলনবাবুর বিরুদ্ধে ফের নতুন মামলা দায়ের হয়েছে। এর […]

কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ গৌতম আদানি

কলকাতা : “পশ্চিমবঙ্গে শিল্প ও বিনিয়োগের ইতিবাচক আবহাওয়া তৈরি হয়েছে! ভারত এখন নতুন আশা নিয়ে পূর্ব ভারতের দিকে তাকাচ্ছে।” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করলেন শিল্পপতি গৌতম আদানি। বৃহস্পতিবার নিউটাউনে ‘আদানি আরোগ্য মন্দির’-এর প্রস্তাবিত প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে শুভেন্দুবাবুর উদ্দেশে তিনি বলেন, “শুভেন্দু অধিকারীর হাত ধরে বাংলায় শিল্পের জন্য একটি সম্পূর্ণ ভয়মুক্ত পরিবেশ গড়ে উঠেছে। উন্নতির এক […]

দফায় দফায় বৃষ্টি, জলমগ্ন কলকাতার একাধিক এলাকা

কলকাতা : বুধবার রাতভর মুষলধারে বর্ষণ| আবার বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি। টানা ভারী বর্ষণের জেরে জলমগ্ন হয়ে পড়লো উত্তর থেকে দক্ষিণ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ও এলাকা। নিকাশি ব্যবস্থা স্বাভাবিক রাখতে সব ক’টি পাম্পিং স্টেশনকে সক্রিয় রাখা হলেও গঙ্গার জোয়ারের কারণে জল সরতে সমস্যা হচ্ছে বলে জানা গেছে পুরসভা সূত্রে। বৃহস্পতিবার জানা গেছে, […]

প্রতীক্ষার অবসান, নিউ টাউনে ‘আদানি আরোগ্য মন্দির’ হাসপাতালের শিলান্যাস

কলকাতা : নিউ টাউনে প্রস্তাবিত ‘আদানি আরোগ্য মন্দির’ হাসপাতালের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হলো। এই উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গৌতম আদানি বলেন, “এমন এক পুণ্যভূমিতে দাঁড়াতে পেরে আমি সম্মানিত, যা আগামী প্রজন্মের কাছে স্বাস্থ্য, আশা ও মানবিক মর্যাদার […]

জ্ঞানেশ কুমারকে গ্রেফতারের দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার

কলকাতা : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে গ্রেফতার করতেই হবে! দাবি করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ফেসবুক ভিডিও বার্তায় তিনি কমিশনের ঘটনা নিয়ে সরব হন। নির্বাচন কমিশনের বিরোধ নিয়ে যে খবর প্রকাশ্যে এসেছে তাতে স্পষ্ট একাধিক বিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বাকি দুই কমিশনারের বিবাদ হয়েছিল বলে খবর এসেছে। সেই নিয়ে এখন […]

গুচ্ছ গুচ্ছ জনস্বার্থ মামলা কলকাতা হাই কোর্টে, নতুন প্রধান বিচারপতির হুঁশিয়ারি

কলকাতা : বুধবার প্রধান বিচারপতি রবীন্দ্র বি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চ জানায়, যথেষ্ট তথ্য ছাড়াই জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এর ফলে জনস্বার্থের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। এই ধরনের মামলায় ১০ লক্ষ টাকা করে জরিমানা করা উচিত। বুধবার পর পর কয়েকটি জনস্বার্থ মামলা খারিজ করে দেয় হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, জনস্বার্থ মামলার একটি […]

ফেমা আইনে ইডি-র তল্লাশি; কলকাতা, দিল্লি ও বেঙ্গালুরুর ১৬টি ঠিকানায় অভিযান

নয়াদিল্লি ও কলকাতা : বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের (ফেমা, ১৯৯৯) বিধি লঙ্ঘনের অভিযোগে কলকাতা, দিল্লি এবং বেঙ্গালুরুর প্রায় ১৬টি ঠিকানায় একযোগে তল্লাশি অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার তদন্তকারী আধিকারিক সূত্রে জানা গেছে, কলকাতার অন্যতম শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং সংস্থা ‘ম্যাকনালি ভারত ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড’ এবং তাদের অধিগ্রহণের সঙ্গে জড়িত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ঠিকানায় এই অভিযান […]

কংগ্রেসের সংস্কৃতি দেশের ব্যাপক ক্ষতি করেছে : দিলীপ ঘোষ

কলকাতা : কংগ্রেসের সংস্কৃতি দেশের ব্যাপক ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। বুধবার সকালে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “কংগ্রেসের সংস্কৃতি দেশের ব্যাপক ক্ষতি করেছে এবং সেই সংস্কৃতির অবসান ঘটতে চলেছে। জনগণ বারবারই তা প্রত্যাখ্যান করেছে।” আসন্ন দুর্গাপুজো সম্পর্কে মন্ত্রী দিলীপ ঘোষ আরও বলেন, রাজ্য সরকার মা দুর্গার পুজোর […]