নয়াদিল্লি : রবিবারই চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের দিনক্ষণ ঘোষণা। ভোট হবে পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে। তারই নির্ঘণ্ট এ দিন ঘোষণা হবে। বিকেল ৪টেয় ভারতের নির্বাচন কমিশনের তরফে সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে দিল্লির বিজ্ঞান ভবনে। উল্লেখ্য, কিছু দিন আগেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ কলকাতা থেকে ঘুরে […]
Category Archives: কলকাতা
কলকাতা : রবিবার দুপুরের পর থেকে কলকাতা-সহ গোটা রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এর প্রভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রাজ্যের প্রায় সব জেলায়। রবিবার থেকে ২০ মার্চ পর্যন্ত গোটা বাংলার বিভিন্ন জেলায় দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গজুড়ে বৃষ্টির একটি নতুন ‘স্পেল’ শুরু হতে চলেছে। আবহাওয়া দফতর […]
নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের আবহে দেশজুড়ে এলপিজি সিলিন্ডার সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। মন্ত্রকের দাবি, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের সরবরাহ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং দেশে এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে। তবে আতঙ্কে অতিরিক্ত বুকিং না করার জন্য সাধারণ মানুষকে আবেদন জানানো হয়েছে। শনিবার সাংবাদিক বৈঠকে […]
কলকাতা : গিরিশ পার্কে মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগ ঘিরে রাজনৈতিক পারদ চড়েছে। তাঁর বাড়িতে বিজেপি নেতাদের ইট নিয়ে হামলা, ভাঙচুর হয়। আক্রান্ত হয়েছেন একাধিক পুলিশকর্মীও। ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ নির্বাচন কমিশন। ঘটনায় কলকাতা পুলিশ কমিশনারের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করল কমিশন। শুধু তাই নয়, কেন কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হল না তা নিয়েও বিস্তারিত […]
কলকাতা : কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের জনসভা থেকে বাংলার উজ্জ্বল ভবিষ্যতের রূপরেখা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে পরিবর্তন এবং উন্নয়নের ডাক দিয়ে তিনি বলেন, “বাংলার নবনির্মাণ করবে বিজেপি। বাংলায় এখন আমাদের সরকার নেই, তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের মাধ্যমে বাংলার উন্নয়নের জন্য আমরা নিরন্তর কাজ করে চলেছি।” প্রধানমন্ত্রী এদিন মনে করিয়ে দেন যে, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও […]
কলকাতা : শনিবার রাজ্যে এসে সরকারি সভার সঙ্গেই দলীয় সভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভার কথা বলেই বাংলার উন্নয়নে কেন্দ্রের ভূমিকার কথা বললেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য, বাংলার নবনির্মাণ করবে বিজেপি। বাংলায় এখন আমাদের সরকার নেই। তার পরেও কেন্দ্রীয় সরকারের মাধ্যমে বাংলার উন্নয়ন করছি আমরা। আজও ১৮ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন হয়েছে। ব্রিগেডের সমাবেশে […]
কলকাতা : ‘‘হুমায়ুন কবীরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার কোনও ফারাক নেই।’’ শনিবার ব্রিগেডের মঞ্চে থেকে বক্তৃতায় এভাবে কড়া ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিজেপি নেতা তাপস রায়। তাপসবাবুর অভিযোগ, সংখ্যাগুরুদের বঞ্চনা করছেন মমতা। বাঙালি-অবাঙালি তফাতে বিশ্বাস না করার বার্তা দেন তাপস রায়। প্রধানমন্ত্রীর সভা উপলক্ষে শহরের বিভিন্ন প্রান্তে পোস্টার, ব্যানার এবং কাটআউটের ব্যবস্থা করে বিজেপি। […]
কলকাতা : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের আগেই উত্তপ্ত হয়ে উঠল উত্তর কলকাতার গিরিশ পার্ক এলাকা। শনিবার বিজেপি সমর্থকদের ওপর হামলা এবং দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাথর ছোঁড়াছুড়ির জেরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে ইটের ঘায়ে গুরুতর আহত হয়েছেন বৌবাজার থানার ওসি। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে যাওয়ার সময় […]
কলকাতা : ব্রিগেডে বিজেপির সভায় শনিবার দলের নেতা-নেত্রীরা বক্তৃতা রাখেন। তাঁদের প্রত্যেকের বক্তব্যেই ছিল রাজ্য সরকারের প্রতি নিশানা| এ দিন ব্রিগেড মঞ্চে বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তৃণমূলকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষকসম্মান নিধিতে ১৩ হাজার কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিয়েছেন। মুখ্যমন্ত্রী কি এগুলো দেখতে পান না? উল্টে আলু চাষিদের বঞ্চনা করছেন […]








