বিদেশি অর্থ ও প্রভাব নিয়ে সতর্কবার্তা দিলীপ ঘোষের

কলকাতা : দেশের অভ্যন্তরে বিভিন্ন নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, এই ধরনের প্রচেষ্টার পিছনে বিদেশি অর্থ, ব্যক্তি ও প্রভাব কাজ করছে। বিষয়টি সম্পর্কে সরকার অবগত রয়েছে বলে উল্লেখ করে এ ধরনের কার্যকলাপ রুখতে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার সকালের নিউটাউনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, দেশের মধ্যে বিভিন্ন নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। বিদেশ থেকে অর্থের জোগান, সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতি এবং প্রভাব বিস্তারের প্রচেষ্টার কথাও তিনি উল্লেখ করেন। তাঁর বক্তব্য, সরকার বিষয়টি সম্পর্কে সচেতন। এই ধরনের প্রচেষ্টা বন্ধ করতে মানুষকে একজোট হয়ে এগিয়ে আসতে হবে।

পুজোর প্রসঙ্গ তুলে দিলীপ ঘোষ বলেন, সেখানে শান্তিপূর্ণভাবে পুজোর আয়োজন করা হয়েছে। মুখ্যমন্ত্রীও সকলকে সতর্ক করেছেন বলে উল্লেখ করেন তিনি। তাঁর মতে, পরিস্থিতির দিকে নজর রাখা এবং সতর্ক থাকা সকলের প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *