গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত গেরুয়া সম্মান যাত্রায় পা মেলালেন মুখ্যমন্ত্রী

কলকাতা : এবার গেরুয়া সম্মান যাত্রা হল যাদবপুরে। নেতৃত্ব দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশাল পদযাত্রাটি শুরু হয় গোলপার্ক থেকে। সেখান থেকে যাদবপুরে আসে ওই মিছিল।

মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এদিনের পদযাত্রায় পা মেলান বিজেপির নেতৃবৃন্দরা। কর্মসূচির মাধ্যমে বিশ্ববিদ্যালয় চত্বরে জাতীয়তাবাদী চিন্তা ও প্রশাসনিক নজরদারি জোরদার করার বার্তা দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে।

মিছিল ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেরবারের মতোই মূল ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল। জারি করা হয়েছিল এ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এদিন গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত পুরো রাস্তায় লাউডস্পিকার লাগানো হয় এবং পদযাত্রা এগিয়ে চলার সঙ্গে সঙ্গে গায়ত্রী মন্ত্র বাজতে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 17 =