Category Archives: কলকাতা

অনুব্রত মণ্ডল, কাজল শেখ ও চন্দ্রনাথ সিনহার নিরাপত্তা কমানো হল

বীরভূম : ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। বাড়ির সামনে পাহারায় থাকতেন পুলিশ কর্মীরা। এবার সেই নিরাপত্তা কমানো হয়েছে বলে প্রাথমিক খবর। কেবল অনুব্রত মণ্ডলই নয়, তৃণমূল নেতা কাজল শেখ, রাজ্যের প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নিরাপত্তাও কমানো হয়েছে। মঙ্গলবার রাত থেকেই এই ব্যবস্থা চালু হয়েছে বলে বুধবার জানা গেছে। বুধবার বীরভূম […]

প্রয়াত অনীক দত্ত, ছাদ থেকে পড়ে রহস্যমৃত্যু প্রখ্যাত পরিচালকের

কলকাতা : প্রয়াত হলেন বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট ও জনপ্রিয় পরিচালক অনীক দত্ত। বুধবার গড়িয়াহাটে তাঁর স্ত্রীর বাড়ির ৬ তলার ছাদ থেকে পড়ে গিয়ে প্রখ্যাত এই পরিচালকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর তাঁকে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে টলিউড ইন্ডাস্ট্রি এবং চলচ্চিত্র […]

বিধায়ক দিলীপ মণ্ডল পাকড়াও, পুরীতে আটক তৃণমূলের এই নেতা

কলকাতা : পুরীর একটি হোটেল থেকে আটক তৃণমূল নেতা তথা বিধায়ক দিলীপ মণ্ডল। বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক তিনি। বেঙ্গল এসটিএফ-এর একটি টিম তাঁকে আটক করেছে বলে খবর। বেশ কিছুদিন ধরে তিনি পলাতক বলে খবর। সম্প্রতি বিষ্ণুপুরের বিধায়কের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ, ওই ভিডিওতে অন্য দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে হুমকিমূলক মন্তব্য করেছেন দিলীপ মণ্ডল। ওই ঘটনাকে কেন্দ্র […]

অনুপ্রবেশকারীরা স্বেচ্ছায় ফিরে গেলে সেটাই আদর্শ হবে : দিলীপ ঘোষ

কলকাতা : ভারতে অনুপ্রবেশকারীদের কোনও স্থান নেই, সেই অবস্থান স্পষ্ট করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেছেন, “তারা যদি স্বেচ্ছায় নিজেদের দেশে ফিরে যান, তবে সেটাই আদর্শ হবে। নতুবা সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাধ্য হবে।” বুধবার সকালে নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “বাংলাদেশীরা এখানে কেন থাকবে? তারা কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিটি সুযোগ-সুবিধা গ্রহণ করছে। […]

২৮ ও ২৯ মে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, বইবে দমকা হাওয়া

কলকাতা : তীব্র দাবদাহের মধ্যে অবশেষে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। ২৮ ও ২৯ মে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। ওই সময়ে ৫০-৬০ কিমোলিটার বেগে বইবে দমকা হাওয়াও। বাঁকুড়া, বীরভূম, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় তীব্র ঝড় বইতে পারে। বাকি জেলাগুলিতে […]

জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার হাই কোর্টের

কলকাতা : ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের রক্ষাকবচ তুলে দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার হাই কোর্টের গ্রীষ্ম অবকাশকালীন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। হাই কোর্টের পর্যবেক্ষণ, যে পুনর্নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য রক্ষাকবচ দেওয়া হয়েছিল, তা সমাপ্ত হয়েছে। জাহাঙ্গিরের বিরুদ্ধে যে এফআইআর আছে, তা গুরুতর। এই পরিস্থিতিতে পুলিশ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। […]

কলকাতা বিমানবন্দরে লিফট ছিঁড়ে বিপত্তি, আহত ৩

কলকাতা : কলকাতা বিমানবন্দরে লিফট ছিঁড়ে বিপত্তি। এই দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে বিমানবন্দরে লিফট রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেই সময়ে আচমকা লিফট ছিঁড়ে পড়ে। তার নীচে চাপা পড়েন রক্ষণাবেক্ষণের কর্মীরা। ৩ জন গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে বিমানবন্দর […]

বাঁশদ্রোণীতে তৃতীয় শ্রেণির পড়ুয়ার মৃত্যুতে বিক্ষোভ অভিভাবকদের

কলকাতা : বাঁশদ্রোণী এলাকায় সিআইএসসিই বোর্ড অনুমোদিত একটি স্কুলের তৃতীয় শ্রেণির পড়ুয়া আয়ুষ নাথের স্কুলে অসুস্থ হয়ে মৃত্যুর ঘটনায় মঙ্গলবার স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অন্যান্য পড়ুয়াদের অভিভাবকেরা। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে এনএসসি বসু রোড। পুলিশ এসে অভিভাবকদের অনুরোধ করা সত্ত্বেও তাঁরা অবরোধ তোলেননি। অভিভাবকদের দাবি, স্কুলের অধ্যক্ষকে গ্রেফতার করতে হবে। পুলিশ আশ্বাস দেয়, তারা […]

কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার

কল্যাণী : নদিয়ার কল্যাণীতে মঙ্গলবার প্রশাসনিক বৈঠকে যোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বেলা ১১.১৫ মিনিট নাগাদ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের আব্দুল কালাম আজাদ অডিটোরিয়াম সংলগ্ন স্থানে এসে পৌঁছন। পুলিশের পক্ষ থেকে গার্ড অফ আনার দেওয়া হয়। সেখানে নদিয়ার জেলাশাসক শ্রীকান্ত পল্লী, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার স্বাগত জানান। পরে ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠকে যোগদান করেন। […]

শিলিগুড়িতে তৃণমূল নেতার হোটেল ও গাড়িতে ভাঙচুর উত্তেজিত জনতার

শিলিগুড়ি : শিলিগুড়িতে তৃণমূল নেতার ছেলের সঙ্গে এক মহিলার অবৈধ সম্পর্কের অভিযোগে রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। সোমবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকায়। উত্তেজিত জনতা নেতার হোটেল ও গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। মঙ্গলবার স্থানীয় […]