মালদা : সোমবারে সাতসকালেই চাঁচলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) প্রতিনিধি দলের এক আচমকা অভিযানে তীব্র চাঞ্চল্য ছড়ালো। চাঁচলের মুলাইবাড়ি এলাকায় শফিকুল ইসলাম ওরফে লিটনের বাসভবনে ইডি অভিযান চালায়। কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে ইডি আধিকারিকরা সকাল আনুমানিক ৭টা নাগাদ ওই বাড়িতে পৌঁছান এবং পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন।
ইডি সূত্রে জানা গেছে, একটি সাইবার ক্রাইম সংক্রান্ত আর্থিক প্রতারণা মামলার তদন্তের সূত্র ধরেই এই অভিযান চালানো হচ্ছে। অভিযোগ রয়েছে, শফিকুল ইসলাম ওরফে লিটনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আর্থিক প্রতারণার বিপুল পরিমাণ টাকা লেনদেন করা হয়েছে।
সাতসকালে কেন্দ্রীয় এজেন্সির এই অভিযানের খবরে সমগ্র মুলাইবাড়ি এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ির বাইরে কড়া নজরদারি চালাচ্ছেন এবং ইডি আধিকারিকরা ভেতরে নথিপত্র ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছেন বলে জানা গেছে।

