নারায়ণগড়ে কয়লা বোঝাই মালগাড়ির বগি লাইনচ্যুত

পশ্চিম মেদিনীপুর : জেলার নারায়ণগড় থানাধীন মকরামপুরের ১১ নম্বর গেটের কাছে রবিবার বিকেল প্রায় চারটে নাগাদ ওড়িশা থেকে খড়গপুরের দিকে যাওয়ার পথে একটি কয়লা বোঝাই মালগাড়ির তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত তিনটি বগি রেললাইনের আশে পাশে উল্টে পড়ে যায়।

ঘটনার খবর পেয়েই রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির তদারকি শুরু করেছেন। দুর্ঘটনার পর পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হন এবং রেললাইনের চারপাশে ভিড় জমে যায়। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছানোর পর জনগণকে রেললাইন থেকে সরিয়ে দেওয়ার কাজ শুরু করেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত কোনো ব্যক্তির মৃত্যু বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। প্রাথমিক খবর পাওয়া অনুযায়ী, বড় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেল আধিকারিকরা দুর্ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − seventeen =