নয়াদিল্লি : সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর ফলাফলে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে বিজেপি। তার পরেই মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষকের নাম ঘোষণা করা হল। ওই পদের দায়িত্ব পেয়েছেন অমিত শাহ। ভারতীয় জনতা পার্টির তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে ওই ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গে বিজেপি তাদের বিধায়ক দলের নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দলের কেন্দ্রীয় […]
Category Archives: রাজ্য
কলকাতা : রাজ্যে ভোটপর্ব মিটেছে। বিপুল ক্ষমতা নিয়ে বাংলার ক্ষমতা দখল করেছে বিজেপি। নিজের গড় ভবানীপুর থেকে পরাজিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে এই ফলাফলের পর মঙ্গলবার সকাল থেকেই কালীঘাটে পরিবর্তনর হাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সুরক্ষার জন্য রাখা গার্ডরেল সরিয়ে দেওয়া হল। সেই রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচলে আর বাধা নেই। বাইক, গাড়ি অনায়াসে যাতায়াত […]
কলকাতা : শুভেন্দু অধিকারী এ রাজ্যের বিধানসভা নির্বাচনে এক জোড়া আসনে জিতেছেন। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ও দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্রে। পাশাপাশি, বিজেপি গোটা রাজ্যে বিপুল ভোটে জয়লাভ করেছে। মঙ্গলবার সমাজ মাধ্যমে শুভেন্দু লিখেছেন – “প্রণাম পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিকে বিপুল সমর্থন দেওয়ার জন্য ও যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জির নেতৃত্বে ভরসা রাখার […]
নয়াদিল্লি : ভারতের পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হতেই দেশের রাজনৈতিক মানচিত্রে বড়সড় রদবদল দেখা যাচ্ছে। সোমবার রাত ৮টা পর্যন্ত পাওয়া নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও অসমে বিজেপি এবং এনডিএ-র জয়জয়কার হলেও, দক্ষিণে কেরলম ও তামিলনাড়ুতে ক্ষমতা হারাল বিদায়ী শাসকদল। পুডুচেরিতেও ফের ক্ষমতায় ফিরছে এনআর কংগ্রেস ও বিজেপি জোট। পশ্চিমবঙ্গের ২৯৩টি আসনের মধ্যে […]
কলকাতা : ২০২৬-এর বঙ্গ নির্বাচনে প্রথমবার ফুটতে চলেছে পদ্ম । সোমবার সকাল থেকে শুরু হওয়া ভোট গণনার প্রাথমিক প্রবণতায় অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, শাসক দল তৃণমূল কংগ্রেসকে অনেকটা পিছনে ফেলে নির্ণায়ক ব্যবধানে এগিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২৯৪টি আসনের মধ্যে ২৯২টি আসনের প্রবণতা এখন সামনে। এর […]
293/293 BJP : 192 TMC : 96 LF+ISF : 02 CONG : 01 OTH : 02
নয়াদিল্লি : কংগ্রেস-সহ দেশের বিরোধী দলগুলিকে সমালোচনা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, বিরোধীদের আজীবনের জন্য শিক্ষা দেবে জনগণ। সংসদ বিষয়ক মন্ত্রী এবং বিজেপির প্রবীণ নেত্রী কিরেন রিজিজু অভিযোগ করেছেন, সমস্ত বিরোধী দল ক্রমাগত সরকারি সংস্থা, নির্বাচন কমিশন, ইলেকট্রনিক ভোটিং মেশিন, গণমাধ্যমের ওপর আক্রমণ চালিয়েছে এবং এখন বিচার ব্যবস্থাকে নিশানা করছে। রবিবার এক্স […]
কলকাতা : ভোট গণনায় সাহায্য করার জন্য গণনা পর্যবেক্ষক (কাউন্টিং অবজার্ভার) নিয়োগ করেছে নির্বাচন কমিশন। সোমবার পশ্চিমবঙ্গের ২৯৩টি (ফলতা ব্যতীত) আসনে ভোট গণনা হবে। তবে শনিবার নির্বাচন কমিশন এই সংক্রান্ত যে তালিকা প্রকাশ করে, তাতে ২৯৪টি আসনের উল্লেখ রয়েছে। সেই তালিকা অনুসারে ওই আসনগুলিতে মোট ৪৩২ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। উত্তর ২৪ পরগনায় ৩৩টি […]
কলকাতা : সোমবারের ফলাফল পশ্চিমবঙ্গে এক বড় রাজনৈতিক পরিবর্তন আনবে, এমনই দাবি করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। বুথফেরত সমীক্ষা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি নেত্রী ও আসানসোল দক্ষিণের প্রার্থী অগ্নিমিত্রা পাল বলেন, “এটি একটি গণতান্ত্রিক দেশ এবং প্রত্যেকেরই কথা বলার অধিকার আছে। আপনারা আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করুন, ফলাফল পরিষ্কার হয়ে যাবে। ঠিক যেমন […]
মালদা : রবিবার এনআইএ-র নোটিস ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মালদার কালিয়াচক এলাকায়। তৃণমূল কংগ্রেসের একাধিক নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।সূত্রের খবর, সুজাপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট তথা জেলা পরিষদের বন ও ভূমি দফতরের কর্মাধ্যক্ষ আব্দুল রহমান, কালিয়াচক ১ নম্বর ব্লক […]









