টেট পাশ করার সময়সীমা এক বছর বাড়াল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি : দেশের সমস্ত প্রাথমিক শিক্ষকদের ‘টেট’ পাশ করতে হবে। নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপঙ্কর দত্তের নির্দেশ, ২০২৮ সালের ৩১ অগস্টের মধ্যে সবাইকে টেট পাশ করতে হবে। এই নির্দেশের ফলে টেট পাশ করার সময়সীমা এক বছর বাড়ানো হল।

পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্য, এছাড়া বিভিন্ন রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ ও চাকরিরত শিক্ষকদের সংগঠন সেই রায় পর্যালোচনার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল।

আদালতে সেই পর্যালোচনার আবেদনের শুনানির পরে শুক্রবার বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের বেঞ্চ রায় দিয়েছে, কর্মরত শিক্ষকদের টেট পাশের জন্য আরও এক বছর সময় দেওয়া হচ্ছে। এতদিন তার সময়সীমা ২০২৭ এর অগস্ট মাস পর্যন্ত ছিল। সেই সময়সীমা বাড়িয়ে ২০২৮ এর ৩১ অগস্ট করা হচ্ছে। এই সময়কালের মধ্যে কর্মরত প্রাথমিক শিক্ষকদের টেট উত্তীর্ণ হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =