Category Archives: রাজ্য

রাজ্যে নতুন মুখ্য সচিব হলেন মনোজ আগরওয়াল

কলকাতা : পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব হলেন মনোজ আগরওয়াল। সোমবার প্রথম মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর নাম ঘোষণা করেন। এতদিন তিনি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ছিলেন। ১৯৯০ ব্যাচের আইএএস অফিসার মনোজ আগরওয়াল আইআইটি কানপুরের প্রাক্তনী। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনের সময় রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট পরিচালনার ক্ষেত্রে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসনের একাংশ। সেই কারণেই […]

দফতর বন্টন মুখ্যমন্ত্রীর, জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার

কলকাতা : মন্ত্রিসভার কাজ ভাগ করে দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ঘোষণা, ১ জুন থেকেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের মাসিক তিন হাজার টাকা। ভোটের আগে সবচেয়ে চর্চিত প্রতিশ্রুতি নিয়ে ধোঁয়াশা কাটাল নবান্ন। দফতর বণ্টনেও আঞ্চলিক ভারসাম্যের ছাপ স্পষ্ট। মাথাভাঙার বিধায়ক নিশীথ প্রামাণিক পেলেন উত্তরবঙ্গ উন্নয়ন ও ক্রীড়া-যুবকল্যাণ। দায়িত্ব পেয়েই তাঁর হুঁশিয়ারি, “কলকাতার একটা উড়ালপুলের টাকায় গোটা উত্তরবঙ্গ […]

পুনর্নিয়োগ এবং বয়স্কদের নিয়োগ বাতিল, নবান্ন থেকে নির্দেশ

কলকাতা : ৬০ বছরের পরেও পুনর্নিয়োগ বাতিলের নির্দেশ সরকারের। অবসরের পরেও নিযুক্ত আধিকারিক, বিভিন্ন বোর্ড, স্বশাসিত সংস্থার ডিরেক্টর, সরকার মনোনীত ডিরেক্টর, চেয়ারম্যানদের মেয়াদ শেষ বলে অনুমান প্রশাসনিক মহলে। তৃণমূল আমলে সরকারের বিভিন্ন বিভাগে বছরের পর বছর বেশ কিছু অবসরপ্রাপ্ত কর্মী-আধিকারিক কাজ করছিলেন। প্রশাসনিক মহলের অনুমান, এঁদের প্রায় সবারই কাজ গেল। পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য […]

সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

কলকাতা : সোমবার নবান্নে নবগঠিত সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি জানিয়ে দিলেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা একধাক্কায় ৫ বছর বাড়িয়ে দেওয়া হল। ভোটের প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে নিয়োগের জট কাটবে, সুযোগ পাবেন বঞ্চিতরা। সেই প্রতিশ্রুতি রক্ষায় বিন্দুমাত্র সময় নষ্ট করলেন না পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী। শুভেন্দু […]

২ মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত, মোথাবাড়ি কাণ্ডে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি : মোথাবাড়ি কাণ্ড সংক্রান্ত একটি রিপোর্ট আদালতে জমা দিয়েছে এনআইএ। সোমবার শীর্ষ আদালতে ছিল মোথাবাড়ি কাণ্ডের শুনানি। সেখানেই আদালত সাফ জানায়, আগামী ২ মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত। ভোটার তালিকায় নাম না ওঠায় গত পয়লা এপ্রিল সকাল থেকেই মালদার কালিয়াচক এলাকায় মানুষের ক্ষোভ বাড়ছিল। কিন্তু বেলা বাড়তেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। জনরোষ আছড়ে পড়ে […]

আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হল পশ্চিমবঙ্গ সরকার

কলকাতা : পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিল। সোমবার নবান্নে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের এ কথা জানান। আয়ুষ্মান ভারত হল ভারত সরকারের একটি প্রধান স্বাস্থ্য বিমা প্রকল্প। ২০১৮ সালে এটি চালু করা হয়েছিল। সরকারি অর্থায়নে পরিচালিত বিশ্বের এই বৃহত্তম স্বাস্থ্যসেবা কর্মসূচি তৃণমূল সরকার বিরোধিতা […]

জনগণনার কেন্দ্রীয় নির্দেশ কার্যকর করল পশ্চিমবঙ্গ সরকার

কলকাতা  : জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় নির্দেশ কার্যকর করল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের পূর্ববর্তী সরকার জনগণনা সংক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ১৬ জুন, ২০২৫-এর নির্দেশ দীর্ঘদিন কার্যকর করেনি। বর্তমান সরকার অবিলম্বে সেই প্রশাসনিক নির্দেশ কার্যকর করেছে। প্রসঙ্গত, জনগণনা দু’টি ধাপে সম্পন্ন হবে। প্রথম […]

কোনও সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হবে না, জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা : “লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথীর মতো পূর্বতন সরকারের সামাজিক প্রকল্প কি বন্ধ হয়ে যাবে”? পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের পালাবদলের পর সেটাই ছিল লাখ টাকার প্রশ্ন। তবে সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকের পর সাধারণ মানুষের মনের শঙ্কা ওড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাফ জানিয়ে দিলেন, “কোনও সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হবে না।” তিনি জানান, “প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা […]

সীমান্তসুরক্ষা : ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর সম্পূর্ণ করার নির্দেশ

কলকাতা : সীমান্ত সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিএসএফ-এর প্রয়োজনীয় জমি হস্তান্তরের প্রক্রিয়া অবিলম্বে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হল। ভূমি ও রাজস্ব সচিব এবং মুখ্য সচিবকে আগামী ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তর সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন শুভেন্দু অধিকারী। ছিলেন নবনির্বাচিত পাঁচ মন্ত্রী। সীমান্তে জমি অধিগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, […]

৩২১ জন নিহত বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার

কলকাতা : যাঁদের আত্মবলিদানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ৩২১ জন নিহত বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন নবনির্বাচিত পাঁচ মন্ত্রী। এছাড়া ছিলেন কিছু প্রশাসনিক কর্তাব্যক্তিরা। মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির ৩২১ জন শহিদের প্রতি […]