Category Archives: রাজ্য

নবান্নে প্রথম প্রশাসনিক বৈঠক: জননিরাপত্তা ও সুশাসনে জোর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা: পুরোদমে কাজে নেমে পড়লেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্নে পদার্পণ করে তিনি এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। মুখ্যমন্ত্রীর এই প্রথম বৈঠকের মূল লক্ষ্য ছিল রাজ্যের বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা এবং প্রশাসনের ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণ করা। শীর্ষ আমলা ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক এদিন নবান্নে আয়োজিত এই পর্যালোচনা […]

সল্টলেকে শমীকের বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু, বৈঠকে বসেন দু’জনে

কলকাতা : সল্টলেকের বাড়িতে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দু’জনে বৈঠকে বসেন। সোমবার সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সল্টলেকে যায় মুখ্যমন্ত্রীর কনভয়। সল্টলেকের বিএইচ ব্লকে শমীকের পৈতৃক বাড়ি। সেখানে পৌঁছন শুভেন্দু। ভিতরে গিয়ে দেখা করেন শমীকের সঙ্গে। তার পর শমীকের সঙ্গে একই গাড়িতে সল্টলেকে বিজেপির রাজ্য দফতরের উদ্দেশে […]

মমতাকে সমস্ত হিংসার ফল ভুগতে হবে, মন্তব্য অধীরের

মুর্শিদাবাদ : পশ্চিমবঙ্গে এবার পালাবদল হয়েছে, গেরুয়া ঝড়ে ম্লান হয়ে গিয়েছে সবুজ ঝড়। স্বাধীনতার পর এই প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে বিজেপি। এমতাবস্থায় তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর কথায়, মমতাকে সমস্ত হিংসার ফল ভুগতে হবে। রবিবার অধীর বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে বাংলায় হওয়া সমস্ত হিংসার পরিণতি ভোগ করতে […]

২০ জুন ‘পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস’ পালনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হবে

কলকাতা : ২০ জুন ‘পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস’ পালনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হবে। রাজ্য প্রশাসন সূত্রে এমনই খবর মিলেছে। তৃণমূল সরকার বিধানসভায় বিল এনে ১ বৈশাখকে ‘বাংলা দিবস’-এর স্বীকৃতি দেয়। এর তীব্র বিরোধিতা করেছিল বিজেপি। বিজেপি গত কয়েক বছর ধরেই ‘পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস’ পালন করে। লোকভবনে (সাবেক রাজভবন) দিনটি পালনের চল হয়েছিল। বিভিন্ন রাজ্যের রাজভবনে তা পালন […]

বিশ্ব মাতৃ দিবসে মায়েদের প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শ্রদ্ধা

কলকাতা : বিশ্ব মাতৃ দিবস উপলক্ষে বিশ্বের সকল মাতৃশক্তিকে শ্রদ্ধা ও প্রণাম জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার সকালে সামাজিক মাধ্যমের এক বার্তায় তিনি লেখেন, “পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, মানব জীবনের সবচেয়ে গভীর অনুভূতি হল ‘মা’। আজ বিশ্ব মাতৃ দিবসে বিশ্বের সকল মাতৃশক্তির প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও সশ্রদ্ধ প্রণাম।” প্রসঙ্গত, প্রতি বছর মে মাসের দ্বিতীয় […]

বহরমপুরে গ্রেফতার তৃণমূল নেতা

মুর্শিদাবাদ : বহরমপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল সভাপতি ভীষ্মদেব কর্মকার গ্রেফতার হলেন। শনিবার রাতে তাঁকে বহরমপুর থানার পুলিশ গ্রেফতার করে। জানা গেছে,ধৃতকে রবিবার বহরমপুর আদালতে পেশ করা হবে। ভীষ্মদেব কর্মকার বহরমপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মুর্শিদাবাদ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বহরমপুরে ভোট পরবর্তী হিংসায় তাঁর নামে মামলা হয়েছিল। সেই ঘটনায় তাঁকে গ্রেফতার করা […]

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র বড় পদক্ষেপ, গ্রেফতার দুই তৃণমূল নেতা

মালদা : মোথাবাড়ি কাণ্ডের তদন্তে বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ । কালিয়াচক থেকে দুই দাপুটে তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ধৃতরা হলেন— কালিয়াচক ১ নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি সরয়ুল শেখ এবং সুজাপুর অঞ্চলের প্রাক্তন সভাপতি ইউসুফ শেখ । শুক্রবার গভীর রাতে এই অভিযান চালানো হয়। সূত্রের খবর, ভোট গণনার ঠিক […]

বিগত জমানার অমীমাংসিত এবং বিতর্কিত ফাইল খোলার হুঁশিয়ারি শুভেন্দুর

কলকাতা : নেতা নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম ভাষণেই হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিলেন – তাঁর সরকারের প্রথম ও প্রধান লক্ষ্য হবে বিগত জমানার অমীমাংসিত এবং বিতর্কিত ফাইলগুলি পুনরায় খোলা। শুক্রবার সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুবাবুর নাম ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বিজেপির পরিষদীয় […]

পশ্চিমবঙ্গে বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী; ৯ মে ব্রিগেড গ্রাউন্ডে নেবেন মুখ্যমন্ত্রী পদের শপথ

কলকাতা: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের পরবর্তী তথা প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হলেন শুভেন্দু অধিকারী। শুক্রবার নিউ টাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত বিজেপির পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে তাঁকে দলনেতা নির্বাচিত করা হয়। শনিবার সকালেই ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী। এদিন বিকেলের এই হাই-ভোল্টেজ বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত […]

প্রকাশিত মাধ্যমিকের ফলাফল, ৬৯৮ নম্বর পেয়ে রাজ্যে প্রথম রায়গঞ্জের অভিরূপ ভদ্র

কলকাতা : ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৮৪ দিনের মাথায় শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদ আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করল। সাংবাদিক বৈঠকে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, চলতি বছরে পাশের হার ৮২.৮৩ শতাংশ। এ বছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি ছিল এবং মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৭১ হাজারেরও বেশি। এবারের […]