তৃণমূলের নাটক আর অল্প কিছু দিন চলবে, কটাক্ষ দিলীপ ঘোষের

কলকাতা : তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন মন্ত্রী দিলীপ ঘোষ। শুক্রবার সকালে কটাক্ষ করে তিনি বলেন, তৃণমূলের নাটক আর অল্প কিছু দিন চলবে।

স্বরূপ বিশ্বাস গ্রেফতার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “স্বরূপ বিশ্বাসের মতো মানুষজনেরা অসংখ্য অপরাধে জড়িত ছিল। ভয়ে মানুষ মুখ খুলত না, কিন্তু এখন মানুষ মুখ খুলতে শুরু করেছে। তাদের বিরুদ্ধে শত শত এফআইআর হবে। তৃণমূলের নাটক মাত্র কয়েকদিন চলবে। তাদের দলের পতন হবে, আর যত তাড়াতাড়ি হয় ততই ভালো।”

উল্লেখ্য, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার নিউ আলিপুর থেকে তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। মহিলার সঙ্গে অশালীন আচরণের এবং তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছিল তাঁর বিরুদ্ধে। নিউ আলিপুর থানায় অভিযোগ জমা পড়ার পরই দ্রুত পদক্ষেপ করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + sixteen =