পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণে জোর দিতে হবে : শুভেন্দু অধিকারী

কলকাতা : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শুক্রবার বছরভর বৃক্ষরোপণের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এ দিন সকালে সল্টলেকের নলবনে সেই কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ‘একটি গাছ মায়ের নামে ২০২৬’। নলবনে এ দিন বৃক্ষরোপণ করেন মুখ্যমন্ত্রী। হাজির ছিলেন মন্ত্রী শঙ্কর ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায়, বিধায়ক পীযূষ কানোরিয়া, লকেট চট্টোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত এবং উচ্চপদস্থ সরকারি কর্তারা। বৃক্ষরোপণের পরে নলবন ভেড়িতে মাছের চারা ছাড়েন মুখ্যমন্ত্রী।

বিশ্ব পরিবেশ দিবসে ৬ লক্ষ ফলের গাছ রোপণ করা হবে, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে চলতি বছরে ১ কোটি ১০ লক্ষ গাছ রোপণের লক্ষ্য মাত্রা রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। একইসঙ্গে পরিবেশ রক্ষার বিষয়টি পড়ুয়াদের আরও ভালোভাবে বোঝানোর জন্য পাঠ্যপুস্তকে বিশেষ পরিমার্জনের ব্যবস্থা। বিশ্ব পরিবেশ দিবসে মায়ের নামে একটি গাছ অনুষ্ঠানে উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণে জোর দিতে হবে। জঙ্গলের জমি হাত বদল হয়ে যাচ্ছে। তরাই-ডুয়ার্সের সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে তা রুখতে হবে।’

বিল্ডিং প্ল্যান অনুমোদনে ঠিক মতো নিয়ম না মানার অনুযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘বৃহত্তর কলকাতা কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে। যাঁরা বিল্ডিং প্ল্যান অনুমোদন করেন, তাঁরা জানেন যে কোনও বিল্ডিং প্ল্যানে এক-তৃতীয়াংশ সবুজ রাখতে হয়। কিন্তু সেই নিয়ম মানা হয় না। ইকো ক্লাব তৈরি করলে আর্থিক সহায়তা রাজ্য সরকারের পক্ষে দেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + sixteen =