Category Archives: কলকাতা

বাংলায় বিজেপির সরকার হলেই বন্ধ হবে তৃণমূলের দুর্নীতি, কটাক্ষ প্রধানমন্ত্রীর

মালদা : বাংলায় বিজেপির সরকার হলেই বন্ধ হবে তৃণমূলের দুর্নীতি, কটাক্ষ করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মালদার জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “দেশ এখন বিকশিত ভারত হওয়ার লক্ষ্যে। পূর্ব ভারতের বিকাশ খুব জরুরি। হিংসার রাজনীতি যারা করে, তারা বিকাশ আটকে রেখেছিল। বিজেপি এই রাজ্যগুলিকে হিংসার রাজনীতি করা লোকজনের থেকে মুক্ত করেছে। পূর্ব ভারতের রাজ্যগুলির বিশ্বাস […]

নির্বাচন কমিশনের কাজে অসন্তোষ, নন্দীগ্রাম–২ ব্লকে গণইস্তফা ৭০ বিএলও’র

নন্দীগ্রাম : নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হওয়া এসআইআর কাজ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে নন্দীগ্রাম দু’নম্বর ব্লকে গণইস্তফা দিলেন বিপুল সংখ্যক বুথ লেভেল অফিসার (বিএলও)। শনিবার নন্দীগ্রাম–২ ব্লক উন্নয়ন আধিকারিকের (বিডিও) কাছে লিখিতভাবে ইস্তফা জমা দেন মোট ১০৭ জন বিএলও’র মধ্যে ৭০ জন।বিএলওদের অভিযোগ, এসআইআর কাজ শুরুর সময় জানানো হয়েছিল ‘আনম্যাপড’ ভোটারদের ডেকে শুনানি ও […]

এসআইআর : জেলাশাসকদের কাছ থেকে প্রতিদিন রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন

কলকাতা : বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার অধীনে পরিচয়পত্র যাচাই নিয়ে চলা বিতর্কের মধ্যেই কঠোর নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। রাজ্যর সমস্ত নির্বাচনী পঞ্জীকরণ আধিকারিক এবং জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে, নথিপত্র যাচাইকরণের অগ্রগতির বিষয়ে প্রতিদিন পৃথক পৃথক রিপোর্ট কমিশনকে পাঠাতে হবে। পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে, নথিপত্র যাচাইয়ের […]

পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোটেও ভালো নয়, মন্তব্য মেঘওয়ালের

বাগডোগরা : পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্র অর্জুন রাম মেঘওয়াল। শনিবার সকালে বাগডোগরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আজ হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনের জন্য জলপাইগুড়িতে এসেছি, কিন্তু আমরা যে তথ্য পাচ্ছি, তা হল এখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়।” মহারাষ্ট্রে পুরভোট প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, “মহারাষ্ট্রে অনুষ্ঠিত পুর নির্বাচন […]

রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, ছুটির দিনে ভোগান্তির শঙ্কা

কলকাতা : রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু। দ্বিতীয় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু)-তে যান চলাচল নিয়ন্ত্রণের কথা জানিয়েছে কলকাতা পুলিশ। রবিবার (১৮ জানুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত— আট ঘণ্টা দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ রাখার কথা জানানো হয়েছে। রবিবার সেতুর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ করা হবে। সেতুর সাসপেনশন কেবল এবং প্রয়োজনীয় সংস্কারের […]

তপসিয়ায় সোফা কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৯টি ইঞ্জিন

কলকাতা : মহানগরীর জনবহুল তপসিয়া এলাকায় শুক্রবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি সোফা তৈরির কারখানায় আগুন লাগার ফলে মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও হুড়োহুড়ি পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কারখানায় সোফা তৈরির প্রচুর সরঞ্জাম মজুত ছিল। কাঠ, ফোম, রেক্সিন এবং আঠার মতো দাহ্য […]

পূর্ব বর্ধমানে এসআইআর নিয়ে তুলকালাম, সমুদ্রগড়ে ট্রেন অবরোধে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

পূর্ব বর্ধমান : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়াকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার পরিস্থিতি। সাধারণ ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর বর্তমানে তার শুনানি প্রক্রিয়া চলছে। কিন্তু এই শুনানির পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলে শুক্রবার সকালে হাওড়া-কাটোয়া শাখায় রেল অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। এসআইআর-এর নামে সাধারণ মানুষকে অহেতুক হেনস্থা করা হচ্ছে। তাদের […]

রাতের সল্টলেকে ফের দুর্ঘটনা, আহত ৪

কলকাতা : বৃহস্পতিবার রাতে সল্ট লেকে দুর্ঘটনায় দুই যুবক ও এক যুবতী-সহ ৪ জন আহত হয়েছেন। আহতরা মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে তাদের গাড়ি। গাড়িটিকে আটক করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, রাত সাড়ে ১১টা নাগাদ বৈশাখী থেকে ৭ নম্বর ট্যাঙ্কের দিকে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার […]

পশ্চিমবঙ্গ-সহ পাঁচ অঞ্চলে বদলালো এসআইআর-এর চলতি পর্যায়ের সূচি

নয়াদিল্লি : ভোটদাতা-তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) পশ্চিমবঙ্গে তুলকালাম চলছে। কিন্তু এই প্রক্রিয়ার চলতি পর্যায়ের সূচি বদল করে হল ১৯ জানুয়ারি পর্যন্ত। কেবল পশ্চিমবঙ্গ নয়, সূচির বদল হল আরও চার অঞ্চলে। তিন ধাপে দেশে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করার কথা ঘোষণা করা হয়েছিল— প্রাক এনুমারেশন, এনুমারেশন এবং এনুমারেশন-পরবর্তী পর্যায়। বৃহস্পতিবার বেশি রাতে কমিশনের তরফে এই পর্বের […]

মমতা যদি কিছু লুকিয়ে থাকেন, তাহলে তদন্ত হওয়া উচিত : রাজীব চন্দ্রশেখর

নয়াদিল্লি : আইপ্যাক-কাণ্ডে সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে তৃণমূল। ইডি-র বিরুদ্ধে তদন্ত নয় আপাতত। আইপ্যাকের দফতরে ইডি-র তল্লাশি অভিযান চালানোর সময় মুখ্যমন্ত্রীর বাধাদানের ঘটনায় সমালোচনায় সরব হলেন বিজেপি নেতা রাজীব চন্দ্রশেখর। ইডি-র অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ডিজিটাল ডিভাইস নিজের দখলে নিয়েছেন, সে প্রসঙ্গে কেরলের বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখর বলেন, “আমি নিশ্চিতভাবেই বিশ্বাস করি, যখন একজন মুখ্যমন্ত্রী […]