কলকাতা : আইপ্যাক নিয়ে তৃণমূলের করা মামলাটির নিষ্পত্তি করে দেয় হাই কোর্ট। তৃণমূলের দাবি ছিল, ইডি তাদের দলের গুরুত্বপূর্ণ, সংবেদনশীল নথি বাজেয়াপ্ত করেছে। কিন্তু বুধবার শুনানিতে ইডির আইনজীবী দাবি করেন, কেন্দ্রীয় সংস্থা কোনও নথি বাজেয়াপ্তই করেনি। তাই তৃণমূলের মামলাটির নিষ্পত্তি করা হয়। তৃণমূলের আইনজীবী পাল্টা বলেন, ইডি কোনও কিছু বাজেয়াপ্ত করেনি, এই অংশটি রেকর্ড করা দরকার। […]
Category Archives: কলকাতা
কলকাতা : কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে তীব্র আতঙ্ক ছড়াল শহরের ব্যস্ত এলাকা বিবি গাঙ্গুলি স্ট্রিটে। বুধবার সকালে হঠাৎ করেই একটি কাঠের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন ছড়িয়ে পড়ে পাশের একাধিক দোকানে। এলাকায় প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার নেয় বলে দমকল সূত্রে জানা গেছে।ঘটনার খবর […]
কলকাতা : ফের বেপরোয়া গতির বলি তরতাজা প্রাণ। রাতের শহরে বাইক দুর্ঘটনায় মারা গেলেন দুই যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে কলকাতার নিকটে নিউটাউন এলাকায়। মৃত দুই যুবকের নাম অসিত মাহাতো ও প্রণয়দীপ মাঝি। দুর্ঘটনাটি ঘটে নিউটাউনের যাত্রাগাছির খালধার এলাকায়। মঙ্গলবার রাতে ওই খালধার এলাকার রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন অসিত মাহাতো। উল্টোদিক থেকে বাইক চালিয়ে আসছিলেন প্রণয়দীপ। […]
গঙ্গাসাগর : মকর সংক্রান্তির পুণ্যলগ্নে মিলনভূমি গঙ্গাসাগরে পুণ্যস্নান সেরে নিলেন অসংখ্য ভক্তরা। ভিড়ের স্রোতে জমজমাট হয়ে উঠল গঙ্গাসাগর, সাগরে পুণ্যস্নানের পরই কপিল মুনির আশ্রমে গিয়ে পূজার্চনাও করেন ভক্তরা। বুধবার ভোর থেকেই কার্যত পুণ্যার্থীদের দখলে চলে যায় গোটা সাগরতট। জায়গায় জায়গায় প্রার্থনা করতে দেখা গিয়েছে অসংখ্য মানুষকে। ভোর থেকেই ভক্তিমূলক গান বেজেছে। এ দিন সূর্য ওঠার […]
কলকাতা : এসআইআর শুনানিতে এবার ডাক পড়ল প্রাক্তন সাংসদ এবং মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বোসের। একইসঙ্গে তলব করা হয়েছে তাঁর পুত্র অর্থাৎ মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসকেও। জানা গিয়েছে, আগামী ১৯ জানুয়ারি তাঁকে হাজিরা দিতে হবে বালিগঞ্জ গভর্মেন্ট স্কুলে। তাঁদের পরিবারের বাকি সদস্যদেরও ডাকা হয়েছে এসআইআর শুনানিতে। বিষয়টি নিয়ে ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন মোহনবাগান সহ-সভাপতি তথা তৃণমূলের […]
কলকাতা : গঙ্গাসাগর মেলার প্রতি ‘কেন্দ্রীয় সরকারের নিদারুণ অবহেলা ও অমনোযোগ’ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, “আশা রাখি, এই গুরুত্বপূর্ণ মেলার প্রতি কেন্দ্রীয় সরকারের নিদারুণ অবহেলা ও অমনোযোগের একদিন অবসান ঘটবে।” মঙ্গলবার তিনি এক্সবার্তায় এই সঙ্গে লিখেছেন, “ঐতিহ্যশালী ও ঐতিহাসিক গঙ্গাসাগর মেলায় আগত দেশের লক্ষ লক্ষ তীর্থযাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। […]
কলকাতা : অবশেষে গ্রেফতার হল রাজ্যের মাদক চক্রের অন্যতম পান্ডা এনারুল শেখ। কলকাতার এন্টালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে মালদা পুলিশের বিশেষ তদন্তকারী দল। মঙ্গলবার মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে মাদক তৈরির কাঁচামাল এনে ব্রাউন সুগার উৎপাদন ও সারা দেশে তা বাজারজাত করার মূল চক্রী ছিল এনারুল।পুলিশের দাবি, দীর্ঘদিন […]
কলকাতা : নির্বাচনের সময় প্রতিটি বুথে নিরাপত্তা সুনিশ্চিত করা ও স্বচ্ছ ভোটপ্রক্রিয়ার দাবিতে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এই মামলার প্রেক্ষিতে রাজ্যের নির্বাচন ব্যবস্থা নিয়ে তীব্র সমালোচনা করেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি বলেন, যে বেসরকারি সংস্থা বুথ নিরাপত্তার কাজ করছিল, তারা কোনও রকম পূর্ববার্তা ছাড়াই কাজ ছেড়ে চলে গিয়েছে। কেন তারা সরে গেল, […]
কলকাতা : আসন্ন কলকাতা বইমেলাকে কেন্দ্র করে মঙ্গলবার বিধাননগর পুলিশ, বইমেলা কর্তৃপক্ষ, বিধাননগর পুরসভা, কেএমডিএ, দমকলের প্রতিনিধিরা সল্টলেকের করুণাময়ী মোড় সংলগ্ন মেলার মাঠ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিধাননগরের পুলিশ সূত্রে জানা গেছে, বইমেলার সঙ্গে যুক্ত সকল কর্তৃপক্ষের সঙ্গে এ দিন বৈঠক করা হয়েছে। প্রস্তুতির সব দিক খতিয়ে দেখা হয়েছে। কার কতটা কাজ বাকি, সে সব […]
মালদা : শাসক দল তৃণমূল কংগ্রেস যখন রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরে বাড়ি বাড়ি প্রচারে ব্যস্ত, ঠিক তখনই পাল্টা রাজনৈতিক তৎপরতায় নেমেছে বিজেপি। আগামী ১৭ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হতে চলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে সফল করতে জনসাধারণের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দিচ্ছেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু। এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার মালদা বিধানসভা […]










