Category Archives: কলকাতা

নিপা আক্রান্ত দুই নার্সের শারীরিক অবস্থার উন্নতি

কলকাতা : দ্রুত সুস্থ হচ্ছেন নিপা ভাইরাসে আক্রান্ত পুরুষ নার্স। তাঁকে ভেন্টিলেশন থেকে বের করে আনার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। এই মারণ ভাইরাসে আক্রান্ত অপর তরুণী নার্সের শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। নিপা ভাইরাসে আক্রান্ত দুই নার্সের চিকিৎসা চলছে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে। তাঁদের শারীরিক অবস্থার উপরে নজর রাখছেন বিশেষজ্ঞরা। রোগীদের শারীরিক অবস্থার দ্রুত […]

পয়লা মাঘেও গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ঢল, পুণ্যযোগে পুণ্যস্নান ভক্তদের

গঙ্গাসাগর : পয়লা মাঘেও গঙ্গাসাগরে ভক্তদের ঢল নামল। মকর সংক্রান্তির পরবর্তী দিন, বৃহস্পতিবার গঙ্গাসাগরতট ছিল জমজমাট। এদিনও বহু পুণ্যার্থী গঙ্গাসাগরে আস্থার ডুব দেন। মকর সংক্রান্তির পরের দিনেও গঙ্গাসাগরে পুণ্যস্নানের উন্মাদনা দেখা গিয়েছে। ভোর থেকেই সাগরসঙ্গমে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুণ্যস্নান করেছেন। দুপুর ১টা ১৯ মিনিট পর্যন্ত পুণ্যযোগ থাকায় সারাদিন ধরেই আরও পুণ্যার্থীর আগমন হয়। বুধবার গভীর […]

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানির শুরুতেই বিস্ফোরক ইডি-র আইনজীবী

নয়াদিল্লি : আইপ্যাক-এর ইডি-র মামলায় সুপ্রিম কোর্টে বৃহস্পতিবার শুনানি শুরু হয়। সওয়াল জবাবের শুরুতেই ইডি-র তরফে আদালতে আবেদন জানানো হয়, যখনই তদন্ত চলছে, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করছেন। এ ক্ষেত্রে আগের একাধিক ঘটনা উল্লেখ করে ইডি। শুরুতেই সলিসিটর জেনারেল তুষার মেহেতা একেবারে আক্রমণাত্মক ভঙ্গিতে ডিজি রাজীব কুমার ও অন্যান্য পুলিশ আধিকারিকের বিরুদ্ধে সওয়াল করেন, যাঁরা সেদিন উপস্থিত […]

ময়নায় নিপা ভাইরাসে আক্রান্ত যুবক; জেলায় আতঙ্কের কারণ নেই, জানালেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক

পূর্ব মেদিনীপুর : রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত দু’জনের মধ্যে একজন পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদিবেনিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। আক্রান্ত ওই যুবক কর্মসূত্রে উত্তর ২৪ পরগনার বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হলে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার […]

মমতার ‘ভোটব্যাংকের রাজনীতি’ নিয়ে প্রশ্ন সুকান্তর

কলকাতা : “ভোটব্যাংকের রাজনীতি করা কি তাঁর ইচ্ছাকৃত নীতি?” এই প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। এক্সবার্তায় বুধবার রাতে সুকান্তবাবু লিখেছেন, l“অবৈধ অনুপ্রবেশ এখন প্রায় প্রতিটি রাজ্যই দেশের সামগ্রিক নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য গুরুতর উদ্বেগ এবং আশঙ্কার বিষয় হয়ে উঠেছে। কিন্তু একমাত্র ব্যতিক্রম হল পশ্চিমবঙ্গ। ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিজেপি […]

সকাল থেকেই সিবিআই অভিযান, নিউ আলিপুর-সহ পাঁচ জায়গায় তল্লাশি

কলকাতা : ব্যাঙ্ক প্রতারণায় মামলায় নিউ আলিপুরের এক ব্যবসায়ীর বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই সঙ্গে নিউ টাউন-সহ রাজ্যের আরও বেশ কয়েকটি জায়গাতেও একযোগে ভোর তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চলে এই অভিযান। জানা গিয়েছে, ইডি-র ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য এদিন তল্লাশি অভিযানে অতিরিক্ত বাহিনীকে মোতায়েন করা হয়। জানা […]

শীতের আমেজ একই রকম, দক্ষিণবঙ্গে হেরফের নেই তাপমাত্রায়

কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত শীত থাকবে একই রকম। চলতি সপ্তাহে রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। যেমন রয়েছে, তেমনই থাকবে। সকালের দিকে কুয়াশা থাকবে। কিছু কিছু জেলায় ঘন কুয়াশার চাদরও দেখা যেতে পারে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। […]

আতঙ্ক বাড়াচ্ছে নিপা, বেলাঘাটার আইডি হাসপাতালে ভর্তি দু’জন

কলকাতা : নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আরও দু’জনকে বেলেঘাটার আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই যে দু’জন নার্স এই রোগে আক্রান্ত, তাদের সংস্পর্শে আসার কারণেই আক্রান্ত সন্দেহে এই দু’জনকে হাসপাতালে ভর্তি করা হল বলে আইডি হাসপাতাল সূত্রে জানা গেছে। ‌ এছাড়াও স্বাস্থ্য দফতর আক্রান্ত ওই দুজনের সংস্পর্শে যারা যারা এসেছেন, তাদের হদিশ পাওয়ার জন্য কন্টাক্ট […]

গঙ্গাসাগর মেলায় বিপুল ভিড়, প্রশাসনিক তৎপরতা তুঙ্গে – এখনও পর্যন্ত ১ জনের মৃত্যু

গঙ্গাসাগর : গঙ্গাসাগর মেলায় এখনও পর্যন্ত একজন পুণ্যার্থীর মৃত্যুর খবর মিলেছে। মৃত ব্যক্তি অসমের বাসিন্দা মিঠু মণ্ডল। পাশাপাশি অসুস্থ হয়ে পড়া ৫ জন পুণ্যার্থীকে এয়ারলিফট করে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসন, মন্ত্রী, আধিকারিক ও স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরা রাস্তায় নেমে কাজ করছেন। প্রশাসনিক হিসাব অনুযায়ী বিকাল ৩টা পর্যন্ত প্রায় ৮৫ লক্ষ মানুষ […]

শুনানিতে হাজিরা দেবের, বেরিয়ে কমিশনকে মানবিক হওয়ার আর্জি

কলকাতা : বুধবার এসআইআর-এর শুনানির পর এসআইআরের কাজে যুক্ত সকলকে কুর্নিশ জানালেন অভিনেতা দেব। ছবিও তোলেন তাঁদের সঙ্গে। বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ যাদবপুরের কাটজুনগর স্বর্ণময়ী বিদ্যাপীঠে শুনানিতে হাজিরা দেন তারকা সাংসদ দেব। নথি পেশের পর বেরিয়ে কমিশনকে মানবিক হওয়ার আর্জি জানান দেব। বলেন, “আমাদের লাইনে দাঁড়াতে কোনও সমস্যা নেই। কিন্তু যাঁরা বৃদ্ধ, অসুস্থ তাঁদের […]