কলকাতা : ফিরল এক দশক আগের স্মৃতি। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন কলকাতার রেড রোডে বেপরোয়া গাড়ি ধাক্কা মারল গার্ডরেলে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ময়দান থানা চালক-সহ গাড়িটিকে আটক করেছে। শনিবার ভোরের এই ঘটনায় ফিরল ১০ বছর আগের স্মৃতি। ২০১৬ সালের ১৩ জানুয়ারি ভোরে রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন একটি বেপরোয়া গাড়ি ঢুকে […]
Category Archives: কলকাতা
কলকাতা : বাগদেবীর আরাধনায় মেতেছে আপামর বাঙালি। সরস্বতী পুজোকে ঘিরে ছোট থেকে বড় সবার মধ্যে বিশেষ উন্মাদনা চোখে পড়েছে। কেউ বাড়িতেই বাগদেবীর আরাধনা করেন, কেউ পাড়ার পুজো মন্ডপে অঞ্জলি দেন। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাগদেবীর বন্দনা করা হয়। মা সরস্বতী বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ও সঙ্গীতের দেবী। যে কোনও সৃজনশীল কাজ তাঁর কৃপায় নিপুণতার সঙ্গে করা […]
কলকাতা : “বাংলায় সংবাদপত্রের স্বাধীনতার এই অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে, সাংবাদিকতাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয় এবং মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা একটি শাস্তিযোগ্য কাজ।” বৃহস্পতিবার এক্সবার্তায় এই মন্তব্য করলেন বিজেপি নেতা অমিত মালব্য। তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গ পুলিশ রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে, কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করার সাহস করেছিলেন। সাংবাদিকের ‘অপরাধ’? […]
কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজোয় নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে৷ আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বজায় থাকে, সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে কর্তৃপক্ষকে৷ বৃহস্পতিবার এই নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চ৷ প্রয়োজনে স্থানীয় থানাকে সহযোগিতা করতে হবে ৷ আদালত জানায়, ক্যাম্পাসের ভিতরে আইনশৃঙ্খলা বজায় […]
কলকাতা : কৰ্মব্যস্ত দিনের শুরুতেই বিঘ্নিত কলকাতা মেট্রো পরিষেবা। ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম) ভাঙা পথে চলে পরিষেবা। তবে, দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত পরিষেবা চালু ছিল। অন্য দিকে, মহানায়ক উত্তমকুমার থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যেও মেট্রো চলাচল করে। আপাতত রবীন্দ্র সদন থেকে রবীন্দ্র সরোবর স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। ফলে কর্মব্যস্ত সময়ে অসুবিধার […]
কলকাতা : বকেয়া পাওনা ও বিভিন্ন অধিকার আদায়ের দাবিতে আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল শিয়ালদহ স্টেশন চত্বর। পুলিশি বাধার মুখে পড়ে এদিন শিয়ালদহ স্টেশনের ভেতরেই বসে পড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন কয়েক’শ আশাকর্মী। আশাকর্মী সংগঠনের পক্ষ থেকে নূন্যতম বেতন বৃদ্ধি এবং কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে এককালীন আর্থিক […]
কলকাতা : স্বাস্থ্য ভবনের কিছু আগে বুধবার সকালে জড়ো হওয়া আশা কর্মীদের একাংশকে আটক করল বিধাননগর পুলিশ। আশা কর্মীদের অভিযোগ, পুলিশ অভিযান করতে দিতেই চাইছে না। তাই মঙ্গলবার রাত থেকে হয়রানি শুরু করেছে। জেলায় জেলায় বিভিন্ন জায়গায় পুলিশ তাঁদের আটকে দিয়েছে বলে অভিযোগ। তাঁদের হয়রানির মুখে পড়তে হচ্ছে। এ দিন সকালে হলদিবাড়ি ব্লক থেকে আশা […]
কলকাতা : আগামী কয়েকদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রা বাড়বে। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। তার পরের কয়েক দিনে তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন হবে না। তবে দক্ষিণে পারদ চড়লেও উত্তরবঙ্গে আগামী সাত দিন সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। রাজ্যের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া […]
কলকাতা : বেলডাঙায় অশান্তি নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট। মুর্শিদাবাদের বেলডাঙার অশান্তির ঘটনায় কেন্দ্রীয় সরকার যদি চায় তবে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-কে দিয়ে তদন্ত করাতে পারে। এমনই জানাল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানায়, প্রয়োজনে কেন্দ্রের কাছ থেকে আরও বাহিনী চাইতে পারে রাজ্য। তাতে বাধা নেই। শুধু তাই […]
কলকাতা : এসআইআর শুনানিতে হাজিরা দিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার মহম্মদ শামি। মঙ্গলবার সকালে তিনি যাদবপুরের বিক্রমগড় এলাকার শুনানি কেন্দ্রে হাজিরা দিয়েছেন। সঙ্গে ছিলেন তাঁর ভাই। যাবতীয় নথি নিয়ে শুনানি কেন্দ্রে যান তিনি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানির নোটিস আগেই পেয়েছিলেন শামি। নির্বাচন কমিশন সূত্রে খবর, শামির এনুমারেশন ফর্মে প্রয়োজনীয় একাধিক তথ্য ছিল […]








