Category Archives: কলকাতা

বিরোধী নেতাদের সুরক্ষার নির্দেশ হাই কোর্টের

কলকাতা : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিরোধী রাজনৈতিক নেতা বা তাঁদের গাড়িতে কোনও ভাবেই যাতে হামলা না হয়, তা সর্বতোভাবে নিশ্চিত করতে হবে রাজ্য সরকারকে, সোমবার স্পষ্ট নির্দেশ কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। বিরোধী নেতাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করে হেনস্থা করা হচ্ছে, তাঁদের উপর হামলা চালানো হচ্ছে এবং নানা ভাবে বিড়ম্বনায় […]

মাধ্যমিক পরীক্ষা শুরু, নকলে কড়া ব্যবস্থা নেবে পর্ষদ

কলকাতা : সোমবার থেকে শুরু হল এই বছরের মাধ্যমিক। পর্ষদের নিয়ম মেনে সকাল ১০টা থেকে পড়ুয়াদের প্রবেশ করানো হয় পরীক্ষাকেন্দ্রে। স্কুলের সামনে যান চলাচল নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। ভিতরে প্রবেশের সময় পুলিশ আধিকারিকদের তরফ থেকে পড়ুয়াদের হাতে দেওয়া হয় ফুল। সে সময়ই পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডও পরীক্ষা করে নেওয়া হয়। সোমবার […]

বাসন্তীতে মাধ্যমিকের প্রশ্নপত্র বোঝাই গাড়ি দুর্ঘটনার কবলে, আহত দুই পুলিশ কর্মী

দক্ষিণ ২৪ পরগনা : সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে ঘটে গেল এক উদ্বেগজনক দুর্ঘটনা। বাসন্তী থানা থেকে প্রশ্নপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্র চড়াবিদ্যা রামকৃষ্ণ বিদ্যামন্দিরে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রশ্নপত্র বোঝাই একটি গাড়ি। ঘটনাটি ঘটে বাসন্তীর আমঝাড়া বাজার সংলগ্ন এলাকায়। দুর্ঘটনার জেরে গাড়িতে থাকা এক মহিলা পুলিশ কর্মী-সহ মোট দু’জন পুলিশ কর্মী […]

তারিখ পে তারিখ নয়, এবার ব্যাটে-বলে ফয়সালা ওন দ্য স্পট

◆ আয়োজিত হল ইন্ট্রা বার ওমেন্স ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ চ্যাম্পিয়ন বেঙ্গল রাইজার্স কলকাতা : এজলাসের সওয়াল-জবাব কিংবা আইনের কচকচানি থেকে দূরে সরে শনিবার এক অন্যরকম দিন কাটালেন কলকাতা হাই কোর্টের মহিলা আইনজীবীরা। হাই কোর্ট ক্লাব গ্রাউন্ডে দিনভর আয়োজিত হলো ইন্ট্রা বার ওমেন্স ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬। খেলার মাঠেই এদিন হলো ফয়সালা অন দ্য স্পট, যেখানে চ্যাম্পিয়নের […]

দুর্নীতিগ্রস্তদের বেছে বেছে জেলে ঢোকানো হবে, বার্তা অমিত শাহের

ব্যারাকপুর : দুর্নীতিগ্রস্তদের বেছে বেছে জেলে ঢোকানো হবে, বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার ব্যারাকপুরের কর্মী সম্মেলনে অমিত শাহ বলেন, “মমতার শাসন দুর্নীতিকে প্রতিষ্ঠান করে ফেলেছে। এসএসসি, পুরসভা নিয়োগ, গরু, একশো দিনের কাজ, পিএম আবাসের দুর্নীতি হয়েছে। হাজার কোটির দুর্নীতি হয়েছে। মমতাজি, আপনার চোখে পড়ে না।” অমিত শাহ বলেন, “সব সীমা অতিক্রম করেছে দুর্নীতি। […]

বেলডাঙা হিংসার তদন্তভার এনআইএ-কে, অমিত শাহের বঙ্গ সফরের মধ্যেই বড় পদক্ষেপ

কলকাতা : পশ্চিমবঙ্গর মুর্শিদাবাদ জেলার বেলডাঙা এলাকায় ঘটে যাওয়া হিংসার ঘটনার তদন্ত এবার করবে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। এই সিদ্ধান্তটি এমন এক সময়ে নেওয়া হয়েছে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ সফরে রয়েছেন। উল্লেখ্য যে, গত ১৬ জানুয়ারি ঝাড়খণ্ডে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বেলডাঙা এলাকায় হিংসাত্মক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। বিক্ষোভকারীরা রেললাইন এবং জাতীয় সড়ক […]

মতুয়াদের আশ্বাস, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের আহ্বান অমিত শাহের

ব্যারাকপুর : পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার ব্যারাকপুরের কর্মিসভায় অনুপ্রবেশ, দুর্নীতি থেকে আনন্দপুর অগ্নিকাণ্ড— এই সব বিষয়ে একের পর এক তোপ দাগেন রাজ্যের তৃণমূল সরকারের দিকে। তৃণমূল সরকারকে উপড়ে ফেলার ডাক সেন শাহ। ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিলেন তিনি। বললেন, ‘‘আপনারা সহমত হলে হাত তুলুন। ভারত মাতার জয়। বন্দে […]

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আনুন, অনুপ্রবেশ বন্ধ হবে : অমিত শাহ

ব্যারাকপুর : বাংলায় বিজেপি সরকার আনুন, অনুপ্রবেশ বন্ধ হবে, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকালে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর আনন্দপুরী মাঠে কর্মী সম্মেলন করেন অমিত শাহ। সেখানে বনগাঁ, বসিরহাট, বারাসত ও ব্যারাকপুর— এই চারটি সাংগঠনিক জেলার বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন। অনুপ্রবেশ নিয়ে কটাক্ষ করে অমিত শাহ বলেন, ‘‘এ বার বাংলায় বিজেপি সরকার […]

চিটফান্ড কেলেঙ্কারি : দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত তনময় মৃধাকে গ্রেফতার করল সিবিআই

কলকাতা : চিটফান্ড কেলেঙ্কারির একটি মামলায় দীর্ঘ সময় ধরে পলাতক থাকার পর অভিযুক্ত তনময় মৃধাকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। শুক্রবার এই গ্রেফতারির খবর নিশ্চিত করে সিবিআই জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে ২০২০ সালের ২৩ জুন পশ্চিমবঙ্গ এবং ওড়িশায় চিটফান্ড সংক্রান্ত মামলাগুলোর তদন্তভার গ্রহণের পর এই মামলাটি রুজু করা হয়েছিল। সিবিআই সূত্রে জানা গেছে, ধৃত […]

নজিরাবাদ অগ্নিকাণ্ড: গাফিলতির অভিযোগে ‘ওয়াও মোমো’-র দুই কর্মী গ্রেফতার

কলকাতা : কলকাতার নজিরাবাদ এলাকায় গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গাফিলতির অভিযোগে ‘ওয়াও মোমো’ সংস্থার দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নরেন্দ্রপুর থানার পুলিশ ওই সংস্থার গুদাম ম্যানেজার রাজা চক্রবর্তী এবং ডেপুটি ম্যানেজার মনোরঞ্জন শীটকে হেফাজতে নিয়েছে। এর আগে পুলিশ মোমো গুদামের পাশে থাকা ডেকরেটরস সংস্থার মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করেছিল, যাঁর চত্বর থেকেই প্রথম আগুন লেগেছিল […]