কলকাতা : রবিবারের পর মঙ্গলবার ফের ভবানী ভবনে সিআইডি দফতরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তাঁকে ডাকা হয়েছিল বিধানসভায় সই জাল কাণ্ডের তদন্তে। এ বার ডাকা হল উস্কানিমূলক মন্তব্যের অভিযোগের তদন্তে। সিআইডির দেওয়া সময়ের কিছু আগেই ভবানী ভবনে পৌঁছে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
মঙ্গলবার সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ বাড়ি থেকে রওনা দেন অভিষেক। দুপুর ১২টায় তাঁর হাজিরা দেওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগেই ভবানী ভবনে প্রবেশ করেন অভিষেক। এর আগে ম্যারাথন জেরার মুখোমুখি হয়েছেন তৃণমূল নেতা।

