অস্ত্র ছেড়ে মূল স্রোতে প্রাক্তন মহিলা মাওবাদী পুষ্পা

কলকাতা : নতুন সরকারের আমলে প্রথম মাও আত্মসমর্পণ। পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকারের পুনর্বাসনের আশ্বাসে সমাজের মূলস্রোতে ফিরলেন প্রাক্তন মহিলা মাওবাদী পুষ্পা ওরফে শকুন্তলা। দীর্ঘদিন মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত থাকার পর বুধবার কলকাতায় নগরপালের হাতে নিজের আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন তিনি।জানা গিয়েছে, ২০০১ সালে কালচারাল মাওবাদী সদস্য হিসেবে সংগঠনে যোগ দেন পুষ্পা।

পরে ঝাড়খণ্ড-ওড়িশা সীমান্ত এলাকায় সক্রিয়ভাবে কাজ করার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় মাওবাদী কার্যকলাপের সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর বাড়ি ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি এলাকার মেচুয়া গ্রামে।চলতি বছরের ৬ ফেব্রুয়ারি তিনি মাওবাদী কার্যকলাপ ত্যাগ করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। বুধবার আনুষ্ঠানিকভাবে অস্ত্র জমা দিয়ে তিনি জানান, সরকারের পুনর্বাসন ও সামাজিক জীবনে ফিরিয়ে আনার আশ্বাসে আস্থা রেখেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

তাঁর দাবি, সরকার বাসস্থান ও জীবিকার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে, যা তাঁকে নতুনভাবে জীবন শুরু করার সাহস জুগিয়েছে।পুষ্পা আরও বলেন, এখনও যারা মাওবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদেরও অস্ত্র ত্যাগ করে সমাজের মূলধারায় ফিরে আসা উচিত। তাঁর কথায়, শান্তিপূর্ণ ও স্বাভাবিক জীবনের বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =