কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির ফুটপাতের দিকের অংশ মাপজোক করতে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা মঙ্গলবার দুপুরে সেখানে পৌঁছন।
মঙ্গলবার দুপুর ১টার কিছু পরে কালীঘাটের পটুয়াপাড়ায় অভিষেকের বাড়ির সামনে পৌঁছে যান পুরসভার কর্মীরা। ফিতে নিয়ে মাপজোক শুরু করেন তাঁরা।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, কালীঘাটের পটুয়াপাড়ার ওই বাড়িটি নিয়ম মেনে তৈরি করা হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই সেখানে গিয়েছেন পুরসভার কর্মীরা। ফুটপাত ছেড়ে ওই ভবনের সীমানা প্রাচীর তোলা হয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

