Category Archives: কলকাতা

আর জি কর হাসপাতালের দুর্নীতিকাণ্ডে আখতার আলিকে দ্রুত গ্রেফতারের নির্দেশ

কলকাতা : আর জি কর হাসপাতালের দুর্নীতিকাণ্ডে আখতার আলিকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল আদালত। আর জি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপারকে গ্রেফতার করা হোক বলে নির্দেশ দিয়েছে সিবিআই-এর বিশেষ আদালত। তাঁর নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তলব সত্ত্বেও শুক্রবারও আদালতে হাজিরা দেননি আখতার আলি। তিনি জানিয়েছেন, তিনি অসুস্থ, নার্সিংহোমে ভর্তি আছেন। যদিও […]

আরজি করে আর্থিক দুর্নীতি মামলা : ইডি-র চার্জশিটে সন্দীপের নাম

কলকাতা : আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতি সংক্রান্ত মামলায় ইডি-র চার্জশিটে অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং আরও তিন জনের নাম রয়েছে। শুক্রবার বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতে চার্জশিট পেশ করে ইডি। প্রসঙ্গত, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আর জি করে আর্থিক দুর্নীতির মামলায় হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই। সেই মামলায় তদন্ত করছিল […]

অবিলম্বে মেটাতে হবে ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা : সুপ্রিম কোর্ট, ডিএ মামলায় সুপ্রিম রায়কে স্বাগত শুভেন্দুর

নয়াদিল্লি: অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। বৃহস্পতিবার শীর্ষ আদালতের তরফে একটি কমিটি গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রা এবং আরও দুই বিচারপতি থাকবেন এই কমিটিতে। তাঁরাই রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয় স্থির করবেন। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, ডিএ সরকারি কর্মীদের আইনি অধিকার। ৩১ মার্চের মধ্যে […]

পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কমছে ঠান্ডা

কলকাতা : কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ক্রমেই ঊর্ধ্বমুখী। সকালের দিকে কোথাও কোথাও শীতের আমেজ পাওয়া গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তা উধাও হচ্ছে। বৃহস্পতিবার সকালেও কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন তাপমাত্রায় বড় কোনও হেরফেরের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। ভোর ও রাতেই থাকবে ঠান্ডা। তাপমাত্রাও […]

এসআইআর ও সুপ্রিম কোর্ট ইস্যুতে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর

নন্দীগ্রাম :- নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বুধবার রেয়াপাড়ায় তাঁর বিধায়ক কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক বিষয়ে কড়া ভাষায় আক্রমণ করেন। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগতভাবে সওয়াল করতে হাজির হওয়া প্রসঙ্গে শুভেন্দুর দাবি, এর স্পষ্ট রাজনৈতিক তাৎপর্য রয়েছে এবং এটি জনমত প্রভাবিত করার কৌশল বলেই তিনি মনে করেন। তিনি আরও বলেন, এতদিন রাজনৈতিক […]

কলকাতায় বাড়ছে মানসিক উদ্বেগ ও দীর্ঘস্থায়ী স্ট্রেস: এমপাওয়ার-এর রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

কলকাতা : কলকাতার দ্রুত পরিবর্তনশীল নাগরিক জীবনে মানসিক স্বাস্থ্যের বিষয়টি এখন আর কেবল দৃশ্যমান কোনো সংকটে সীমাবদ্ধ নেই; বরং এটি দীর্ঘস্থায়ী মানসিক যন্ত্রণা, অবসাদ এবং দৈনন্দিন কাজকর্মের সমস্যার মধ্য দিয়ে প্রকট হয়ে উঠছে। আদিত্য বিড়লা এডুকেশন ট্রাস্টের একটি উদ্যোগ ‘এমপাওয়ার’ (Mpower)-এর অভ্যন্তরীণ তথ্য বিশ্লেষণ করে এই চাঞ্চল্যকর প্রবণতা দেখা গেছে। সংস্থাটির প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন শ্রীমতি […]

সুপ্রিম কোর্টে শুনানি রয়ে গেল অসম্পূর্ণ, পরের শুনানি সোমবার

নয়াদিল্লি : এসআইআর-এর নানা অসঙ্গতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলা আগামী সোমবার (৯ ফেব্রুয়ারি) ফের শুনবে সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে এসআইআর মামলার শুনানি হয়। যেখানে ‘পার্টি ইন পার্সন’ হিসেবে বাংলার মানুষের হয়রানির কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন মুখ্যমন্ত্রীর আইনজীবী শ্যাম দিওয়ান সুপ্রিম […]

নবান্নের আবেদন খারিজ করে স্বরাষ্ট্রসচিব সহ ২৫ জন অফিসারকেই ডাকল কমিশন

কলকাতা : পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন উপলক্ষে পশ্চিমবঙ্গের ২৫ জন সিনিয়র অফিসারকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগের তালিকা প্রকাশ করেছে কমিশন। ওই তালিকায় আছেন রাজ্যের বর্তমান স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মীনা-সহ ১৫ জন আইএএস এবং ১০ জন আইপিএস আধিকারিক। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে নবান্ন কমিশনের কাছে আর্জি জানিয়েছিল। কমিশন সেই আর্জি খারিজ করে […]

যাদবপুরে বহুতল থেকে নীচে পড়ে অস্বাভাবিক মৃত্যু এক ব্যক্তির

কলকাতা : বহুতল থেকে নীচে পড়ে অস্বাভাবিক মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম তপন দাস। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে যাদবপুর থানা এলাকার দেশবন্ধু রোড কামারপাড়াতে। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের মন্দারমণি কোস্টাল থানা এলাকায়। মৃত ব্যক্তি তাঁর বোনের ছেলের বাড়িতে বেড়াতে এসেছিলেন। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই দিন গভীর রাতে শৌচাগারে যাওয়ার সময় উপর থেকে […]

মায়ানমারে শক্তিশালী ভূমিকম্প, ১৫ সেকেন্ডের কম্পনে প্রবল আতঙ্ক কলকাতায়

কলকাতা : মঙ্গলবার রাতে আচমকাই জোরালো কম্পনে কেঁপে উঠল তিলোত্তমা। রাত ৯টা বেজে ৫ মিনিট নাগাদ কলকাতা ও তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, প্রায় ১৫ সেকেন্ড ধরে স্থায়ী ছিল এই কম্পন। দীর্ঘ সময় ধরে মাটি দুলতে থাকায় শহরজুড়ে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহুতল ও আবাসন ছেড়ে তড়িঘড়ি রাস্তায় নেমে আসেন কয়েক হাজার […]