তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন, ব্যাঙ্ককে চিঠি অরূপ বিশ্বাসের

কলকাতা : তৃণমূল কংগ্রেসের দলীয় অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে চিঠি পাঠালেন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। নেতৃত্ব নিয়ে বিবাদ এবং স্বাক্ষরযুক্ত চেকের অপব্যবহারের আশঙ্কার কথা উল্লেখ করে, তৃণমূল নেতা অরূপ বিশ্বাস দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি সাময়িকভাবে স্থগিত রাখার অনুরোধ জানিয়ে এইচডিএফসি ব্যাঙ্ককে চিঠি দিয়েছেন।

কোনও সুনির্দিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি সুরাহা না করা পর্যন্ত তিনি ‘স্ট্যাটাস কো’ বা বর্তমান অবস্থা বজায় রাখার আর্জি জানিয়েছেন। তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করতে এইচডিএফসি ব্যাঙ্ককে চিঠি দিয়েছেন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস।

এইচডিএফসি ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি লেখেন অরূপ। দলের অ্যাকাউন্টে সমস্ত লেনদেন বন্ধ করার আবেদন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 7 =