সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ, স্ত্রী ইন্দিরার খোঁজে তৎপর পুলিশ

কলকাতা :- দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত-এর বিরুদ্ধে তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। পশ্চিমবঙ্গ পুলিশ তাঁর পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। পাশাপাশি তাঁর স্ত্রী ইন্দিরা দত্তের খোঁজেও তৎপর হয়েছে তদন্তকারী সংস্থা। স্বামীর গ্রেফতারের পর থেকেই তিনি নিখোঁজ বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, ফ্রিজ করা পাঁচটি অ্যাকাউন্টের মধ্যে একটি যৌথ অ্যাকাউন্ট, যা সব্যসাচী ও ইন্দিরা দত্তের নামে রয়েছে।

ওই সব অ্যাকাউন্টে মোট প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা জমা রয়েছে বলে জানা গিয়েছে। একই ব্যাঙ্কে দম্পতির নামে দুটি লকারও রয়েছে। তদন্তকারীদের অনুমান, ওই লকারগুলিতে বিপুল পরিমাণ সোনা থাকতে পারে। কারণ, সব্যসাচীর বাড়িতে তল্লাশি চালিয়ে এমন কিছু নথি উদ্ধার হয়েছে, যা থেকে প্রায় ৫০ কিলোগ্রাম সোনা কেনার ইঙ্গিত মিলেছে।ইতিমধ্যেই ইন্দিরা দত্তের নামে নিবন্ধিত একটি বিলাসবহুল এসইউভি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

এছাড়াও সব্যসাচীর নামে থাকা একটি আবাসিক ফ্ল্যাটের খোঁজ মিলেছে, যার উৎস ও আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে।বুধবার তাঁকে পুনরায় আদালতে পেশ করে পুলিশ হেফাজতের মেয়াদ বাড়ানোর আবেদন জানাবে তদন্তকারী সংস্থা। তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তি ও আর্থিক লেনদেনের উৎস নিয়েও বিস্তারিত তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =