কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে আহত দুই

কলকাতা : শুক্রবার সকাল থেকে আকাশের মুখ ভার ৷ শুরু হয়েছে প্রবল বৃষ্টি ৷ মুষলধারে বৃষ্টির পাশাপাশি এদিন ঘন ঘন বজ্রপাতও হতে থাকে ৷ বাজ পড়ে কলকাতা বিমানবন্দরের দুই কর্মী (গ্রাউন্ড স্টাফ) জখম হন বলে সূত্রের খবর ৷

জানা গেছে, কলকাতা বিমানবন্দরে বিমান দাঁড় করিয়ে রাখার একটি অ্যাপ্রনের কাছে শুক্রবার বাজ পড়ার ঘটনায় বেসরকারি উড়ান সংস্থার দুই কর্মী আহত হয়েছেন। প্রাথমিক শুশ্রূষার পরে তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিমান থেকে যাত্রীদের জিনিসপত্র নামানোর সময় এই বিপত্তি ঘটে ৷ তবে এই ঘটনা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + nine =