‘নথি’ হাতে বিধানসভায় ঋতব্রত, প্রশ্ন মমতার দল ভেঙে নতুন তৃণমূল নিয়ে

কলকাতা : মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে মঙ্গলবার নতুন করে যখন রাস্তায় নামার চেষ্টায়, তখনই দলের বিক্ষুব্ধ নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিছু গুরুত্বপূর্ণ নথি নিয়ে বিধানসভায় পৌঁছে যান।

কী আছে ওই গুরুত্বপূর্ণ নথিতে?

শোনা যাচ্ছে, ঋতব্রত ৫০ জন বিধায়কের সই সম্মিলিত একটি চিঠি নিয়ে বিধানসভার স্পিকারের দফতরে জমা দিতে চলেছেন। প্রশ্ন ছড়িয়ে পড়ে, আশঙ্কা সত্যি করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত তৃণমূল কংগ্রেস কি ভাঙছেই?

গত দু’দিন ধরে রাজ্য রাজনীতিতে যে জল্পনা তৈরি হয়েছিল, সেই জল্পনা কি বাস্তব হওয়ার পথে আরও একধাপ এগিয়ে গেল? মঙ্গলবারই কি নতুন তৃণমূলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? তৃণমূলের বহিষ্কৃত বিধায়কের কার্যকলাপে সেই সম্ভাবনাই যেন উজ্জ্বল হচ্ছে।

শোনা যাচ্ছে, ঋতব্রত ৫০ জন বিধায়কের সই সম্মিলিত একটি চিঠি নিয়ে বিধানসভায় জমা দিতে পারেন। যদিও মঙ্গলবার স্পিকার নেই। তাঁকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আচমকা দিল্লি যেতে হয়েছে। স্পিকারের অনুপস্থিতিতে ঋতব্রত ওই চিঠি জমা দিতে পারেন বিধানসভার সচিবের কাছে। এও

শোনা যাচ্ছে, ৫০ বিধায়কের সই সম্মিলিত চিঠিতে নতুন তৃণমূলের ভিত্তিপ্রস্তরের কথা বলা হয়েছে। দাবি করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের নাম ও জোড়াফুল প্রতীকের আসল মালিক তাঁরাই। মমতা বন্দ্যোপাধ্যায় নন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 2 =