নয়াদিল্লি : প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গ্রেফতারির কারণ জানাল জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। শনিবার প্রকাশিত এক লিখিত বিবৃতিতে এনআইএ বলেছে— ভাঙড় বোমা বিস্ফোরণ মামলায় দক্ষিণ ২৪ পরগনা থেকে পলাতক প্রাক্তন বিধায়ককে এনআইএ গ্রেফতার করেছে।
তদন্তকারী সংস্থা আরও জানিয়েছে, ভাঙড়ের বোমা বিস্ফোরণ মামলায় এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। প্রাক্তন বিধায়ক শওকত এই কাণ্ডের হোতা। তিনি বাকিদের পরিচালনা করতেন।
তদন্তে জানা গিয়েছে, বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থলের প্রমাণ নষ্ট করার নির্দেশ দিয়েছিলেন শওকত। তদন্তকারী সংস্থা আরও জানিয়েছে, বিস্ফোরণের পর নিজের স্করপিও গাড়িতে মৃত ও আহতদের নিয়ে যাওয়া আরও এক অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে।

