Category Archives: খেলা

এশিয়ান গেমস ২০২৬ পুরুষদের হকি: দিলপ্রীতের চার গোলে ইন্দোনেশিয়াকে ১৩-১ ব্যবধানে হারাল ভারত

নাগোয়া (জাপান) : রবিবার অনুষ্ঠিত এশিয়ান গেমস ২০২৬ পুরুষদের হকি পুল ‘এ’-এর ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যকার ম্যাচে ভারত ইন্দোনেশিয়াকে ১৩-১ গোলে হারালো। দিলপ্রীত সিং চারটি গোল করেন, অন্যদিকে শীলানন্দ লাকরা ও সুখজিৎ সিং দুটি করে গোল করেন। হরমনপ্রীত সিং, রাজিন্দর সিং, মনদীপ সিং, যুগরাজ সিং এবং অভিষেক প্রত্যেকে একটি করে গোল করেন। ভারতের পুরুষ হকি দলের […]

এশিয়ান গেমসে সাফল্যের জন্য ভারতীয় দলকে শুভেচ্ছাবার্তা নীরজ চোপড়ার

জাপানের আইচি-নাগোয়ায় শুরু হয়ে গেল এশিয়ান গেমস ২০২৪। এশিয়ার এই মেগা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন অলিম্পিক্স সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। সামাজিক মাধ্যম ‘এক্স’-এ একটি বিশেষ বার্তা দিয়ে তিনি শুভকামনা জানান। তিনি আশা প্রকাশ করেছেন যে প্রতিটি অ্যাথলেট নিজের সেরাটা দিয়ে দেশের নাম উজ্জ্বল করবেন। অনুশীলন করার সময় গোড়ালির লিগামেন্টে চোট পাওয়ার […]

মহামেডানকে হারিয়ে আট বছর পর লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান

কলকাতা লিগে এমন নাটকীয় সমাপ্তি সাম্প্রতিক সময়ে খুব একটা দেখা যায়নি। একসঙ্গে পাঁচটি দল ছিল খেতাবের দৌড়ে। তিন প্রধানের পাশাপাশি ভবানীপুর এবং ইউনাইটেড স্পোর্টসও হিসাবের মধ্যে ছিল। ফলে লিগের শেষ পর্বে প্রতিটি ম্যাচের ফলই হয়ে উঠেছিল গুরুত্বপূর্ণ। তবে সবার নজর ছিল বারাসত স্টেডিয়ামের মোহনবাগান-মহামেডান ম্যাচে। কারণ সবুজ-মেরুনের জয় বা হারেই অনেকটা পরিষ্কার হয়ে যাওয়ার কথা […]

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরপেক্ষ ভেন্যু নাকচ হকি ইন্ডিয়ার, বিপাকে পাকিস্তান দল

ভারতের মাটিতে আয়োজিত হতে যাওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে পাকিস্তানের দেওয়া শর্ত বা আবেদন সোজাসুজি প্রত্যাখ্যান করেছে হকি ইন্ডিয়া। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংবেদনশীল দ্বিপাক্ষিক সম্পর্ক এবং খেলোয়াড়দের নিরাপত্তার অজুহাত তুলে পাকিস্তান হকি ফেডারেশন পুরো টুর্নামেন্ট বা অন্তত নিজেদের ম্যাচগুলো কোনও নিরপেক্ষ ভেন্যুতে স্থানান্তরের প্রস্তাব দিয়েছিল। কিন্তু এই ইস্যুতে অত্যন্ত কড়া বার্তা দিয়ে […]

চারানির ঘূর্ণিতে জাপানে ধস, শেফালির ঝড়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারত

এশিয়ান গেমসের মহিলা ক্রিকেটে দাপুটে জয় তুলে সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। শুক্রবার নিশিনে আয়োজক জাপানকে আট উইকেটে হারিয়ে শেষ চারে জায়গা করে নিল হরমনপ্রীত কৌরের দল। জয়ের জন্য ৫৮ রানের লক্ষ্য ছিল ভারতের সামনে। সেই রান তুলতে মাত্র পাঁচ ওভার সময় নেয় ভারত। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত। শুরুতে ভারতীয় বোলারদের সামলে […]

সৌরভের বায়োপিক শুটিং বিতর্কে চরম শাস্তির মুখে ইংলিশ কাউন্টি ক্লাব

ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক তৈরির জন্য অনাকাঙ্ক্ষিত শুটিংয়ের অনুমতি দেওয়ায় মাঠের উইকেটের মান খারাপ হয়ে গিয়েছিল। এই অদ্ভুত কারণ দর্শিয়ে শাস্তির মুখে পড়েছে লিচেস্টারশায়ার কাউন্টি ক্লাব। তবে তাদের এই অনভিপ্রেত যুক্তি পুরোপুরি খারিজ করে দিয়েছে ডিসিপ্লিনারি প্যানেল। পিচ সংক্রান্ত নিয়মভঙ্গের দায়ে ক্লাবটিকে মোট ২৭ পয়েন্ট জরিমানা করা হয়েছে। প্যানেলের এই কঠোর সিদ্ধান্তের ফলে […]

অভিষেক ঝড়ে বিশ্বরেকর্ড, বোলারদের দাপটে বড় জয় ভারতের

অভিষেক শর্মার বিধ্বংসী শতরানের পর ভারতীয় বোলারদের দাপটে আফগানিস্তানকে ১২৭ রানে হারিয়ে ৩-০ ব্যবধানে টি২০ সিরিজ জিতে নিল ভারত। সিরিজের প্রথম ২ ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও দাপট দেখাল ভারতীয় দল। ব্যাট হাতে বড় রান তোলার পর বল হাতেও আফগানদের কার্যত দাঁড়াতেই দিলেন না ভারতের বোলাররা। টসের পর শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন অভিষেক। সঞ্জু স্যামসনের […]

জর্ডনে লড়েও জয় অধরা ইস্টবেঙ্গলের

ইস্টবেঙ্গল – ২ (রামিরেজ, আনোয়ার) আল-হুসেইন – ২ (আল মার্দি, আসাফ) নিজস্ব প্রতিবেদন : জয়ের কাছাকাছি এসেও শেষমেশ ভাগ্য সাথ দিল না ইস্টবেঙ্গলের। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর শুরুতেই জর্ডনের মাটিতে মশাল জ্বালালো ইস্টবেঙ্গল এফসি। বুধবার আম্মান ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গ্রুপ ডি-এর প্রথম ম্যাচে জর্ডান প্রো লিগ চ্যাম্পিয়ন আল হুসেইন এসসি-র বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল হাবাস […]

রোহিত-বিরাটকে রেখেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা

দীর্ঘ অপেক্ষার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন একদিনের ও টি-২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হল। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে শুরু হবে একদিনের সিরিজ। ঘোষিত দলে সবচেয়ে বেশি নজর রোহিত শর্মাকে ঘিরে। তাঁকে এখনও দলে রাখা হয়েছে। বিরাট কোহলিও একদিনের দলে রয়েছেন। তবে মহম্মদ শামিকে কোনও দলেই রাখা হয়নি। ফলে জাতীয় দলের […]

ইমরান খানের জীবন নিয়ে শঙ্কা, পাকিস্তানের বন্দি  কিংবদন্তির পাশে অস্ট্রেলিয়ার ৭ প্রাক্তন অধিনায়ক

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বন্দিদশা নিয়ে এবার সরব হলেন অস্ট্রেলিয়ার ৭ ক্রিকেট অধিনায়ক। আদিয়ালা কারাগারে তাঁর সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করতে পাকিস্তানি কর্তৃপক্ষের ওপর কূটনৈতিকভাবে চাপ দেওয়ার জন্য অস্ট্রেলিয়া সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা। দেশটির বিদেশমন্ত্রী পেনি ওংকে পাঠানো চিঠিতে ইমরানের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চিঠিতে স্বাক্ষর […]